Android kitkat 4.4 Smartphone: ১লা অগাস্ট থেকেই কাজ করবে না স্মার্টফোন! কিন্তু কেন?
Android kitkat 4.4 Smartphone: আপনিও কি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন! তাহলে অবশ্যই বড় খবর আপনার জন্যে। সম্প্রতি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে গুগল। আর তাতে আগামী ১লা অগাস্ট থেকে ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি অকেজো হয়ে যেতে পারে। কোনপ কাজেই লাগবে না।
এমনকি কোনও অ্যাপও ব্যবহার করা যাবে না। একেবারে ঘুম উড়ে যাওয়ার মতোই খবর। তবে এতটাও চিন্তার কিছু নেই। সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিন্তু অকেজো হয়ে যাবে না। ১০ বছর পুরানো অ্যান্ড্রয়েড স্মার্টফোন গুলি আগামী ১ লা অগাস্ট থেকে কাজ করবে না।

১ লা অগাস্ট থেকে কাজ করবে না স্মার্টফোন?
অর্থাৎ আপনার কাছে যদি ১০ বছরের পুরানো স্মার্টফোন থাকে তাহলে সেটি আর আগামী ১ লা অগাস্টের পর কাজ করবে না। কিন্তু কি কারনে এই ফোনটি কাজ করবে না? জানা যাচ্ছে, গুগলের তরফে Android 4.4 kitkat এর জন্যে অ্যান্ড্রয়েড সাপোর্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে। খুব অল্প কিছু মানুষ এখনও এই অ্যান্ড্রোয়েড ব্যবহার করে থাকেন। ফলে কিছু মাত্র ইউজারের উপরই এর প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। তবে হাতে এখনও কয়েকদিন সময় আছে। ফলে সমস্যায় পড়তে না চাইলে এখনই স্মার্টফোনটি বদলে নিতে পারেন।
গুগল প্লে সার্ভিস সাপোর্ট দেবে না?
প্রকাশিত খবর অনুযায়ী, এই স্মার্টফোনগুলিকে গুগল প্লে সার্ভিস সাপোর্ট দেয় না। জানা গিয়েছে, Android kitkat 4.4 ভার্সানটি ২০১৩ সালে লঞ্চ করা হয়েছিল। কিন্তু গুগল এই ধরনের সিস্টেমগুলির জন্যে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। নতুন করে কোনও আপডেট পাওয়া যাচ্ছে না বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে ১০ বছরের পুরানো স্মার্টফোনগুলিতে গুগল সিস্টেম কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।

কি করবেন তাহলে?
রিপোর্ট অনুযায়ী, ১ আগস্ট থেকে সারা দেশে গুগল সাপোর্ট কার্যকর করা বন্ধ করে দেবে। যদি আপনার মোবাইল বা ট্যাব থেকে Google Play কাজ করা বন্ধ হয়ে যায়, তাহলে অপারেটিং সিস্টেমটিও পুরোপুরি কাজ করা বন্ধ করে দেবে। ফলে সেই সময় স্মার্টফোন ব্যবহার করা অনেক ক্ষেত্রেই নিরাপদ নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
ফলে এই সময় দ্রুত ফোন বদলে নেওয়ার কথাই বলছেন বিশেষজ্ঞরা। নতুন অ্যান্ড্রোয়েডে একাধিক আপডেট এসেছে। যা অনেক বেশি প্রযুক্তি নির্ভর।












Click it and Unblock the Notifications