এলিয়েনরা কি এই সমাজেই ঘুরে বেড়াচ্ছে? কী বলছে হাভার্ডের গবেষণা?

ইয়েতি দেখেছিলেন না কী টেনিদা! বরাই করে সেই কথা বলেছিল সে। কিন্তু এলিয়েন কি আছে? তারা থাকে কোথায়? এলিয়েন নিয়ে প্রচুর রহস্য এই দুনিয়ায়। ছড়িয়েছিটিয়ে আছে অনেক ঘটনা। এবার সেই এলিয়েন সম্পর্কেই বড় বার্তা পাওয়া গেল।

এলিয়েনরা হয়তো এই সমাজেই বাস করছে। আমাদের চারদিকে বা হয়তো কাছাকাছিই তারা থাকছে৷ তারা মানুষের ভিড়ে ছদ্মবেশে আছে। তাই বোঝা যাচ্ছে না! কী ভাবছেন? আষাঢ়ে গল্প? ভাবতেই পারেন। কিন্তু এটাই জানাচ্ছে এক গবেষণাপত্র।

Alien

পৃথিবীর ক্রমে বয়স বেড়েছে। বিজ্ঞানের ক্রমশ উন্নতি হয়েছে। বিজ্ঞানচর্চায় দিগন্ত খুলে গিয়েছে। প্রশ্ন উঠেছে এই পৃথিবীই কী একমাত্র গ্রহ, যেখানে প্রাণের অস্তিত্ব আছে। মহাবিশ্বে, মহাকাশে কি আর কেউ নেই? সৌরমণ্ডলের বাকি কোনও গ্রহতে কি প্রাণ নেই? মঙ্গল গ্রহে প্রাণের সন্ধানের চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। অন্য কোনও গ্যালাক্সিতে কি প্রাণের অস্তিত্ব আছে? তারা কি যাতায়াত করে পৃথিবীতে? পৃথিবীর খোঁজ তাদের কাছে কি আছে?

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার কথা অতি সম্প্রতি জানা গিয়েছে। আর তাতেই বলা হয়েছে এই এলিয়েন প্রসঙ্গ। ভিনগ্রহের প্রাণীদের এই পৃথিবীতে এলিয়েন বলা হয়৷ হাভার্ডের গবেষণাপত্র বলছে, ভিনগ্রহ নয়। এই পৃথিবীতেই থাকছে এলিয়েনরা। তারা হয়তো ছদ্মবেশে মানুষের রূপেই আছে৷ তাই কেউ তাদের ধরতে, বুঝতে পারছে না।

হার্ভার্ড ইউনিভার্সিটির হিউম্যান ফ্লোরিশিং প্রোগ্রামের গবেষকদের এই নতুন গবেষণাপত্র সামনে এসেছে। অপরিচিত অস্বাভাবিক ঘটনা (ইউএপি), যা সাধারণত ইউএফও এবং বহির্জাগতিক প্রাণী হিসাবে পরিচিত। এরা ভূগর্ভস্থ অঞ্চল, চাঁদে, এমনকী মানুষের মধ্যে থাকতে পারে।

এই অবস্থাকে বলা হয় ক্রিপটোটেরেস্ট্রিয়াল। তার অর্থ কী আমাদের মধ্যেই যে কোনও জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই ভিন গ্রহের প্রাণীরা? এই গবেষণার বক্তব্য নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। যদিও বিজ্ঞানীদের একটা বড় অংশ এই বক্তব্যকে মানতে চায়নি।

সত্যজিৎ রায় ' বঙ্কুবাবুর বন্ধু' গল্প লিখেছিলেন। সেখানে ছিল এই ভিনগ্রহের প্রাণীর কথা। স্টিফেন স্পিলবার্গ তৈরি করেছিলেন ইটি৷ মনুষ্য সমাজে এসে পড়া এক ভিনগ্রহের প্রাণীর গল্প নিয়ে তৈরি এই সিনেমা সাড়া ফেলেছিল গত শতাব্দীতে।

তাহলে প্রশ্ন উঠতেই পারে, বঙ্কুবাবুর বন্ধু, ইটিরা কি আছে? তারা কি এই মনুষ্য সমাজেই ঘোরাফেরা করছে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+