WhatsApp-Facebook Down: হঠাৎ স্তব্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ! সমস্যা হোয়াটসঅ্যাপেও

WhatsApp-Facebook Down: হঠাৎ স্তব্ধ ফেসবুক! একই সঙ্গে কাজ করছে না হোয়াটস অ্যাপ এবং ইনস্টাগ্রামও। শুক্রবার মধ্যরাতে হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয় এই তিন অ্যাপ। গোটা

বিশ্বজড়ে কাজ করা বন্ধ করে দেয় এই তিন অ্যাপ। বহু ইউজারই তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে (WhatsApp-Facebook-Instagram-down) অভিযোগ জানাতে থাকেন বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এমনকি শুধু সাধারণ চেটিংয়ের মধ্যেই আটকে নেই হোয়াটসঅ্যাপও।

হঠাৎ স্তব্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ!

বহু মানুষ বিশ্বের জনপ্রিয় এই অ্যাপটির সাহায্যে বিভিন্ন দরকারি কাজ করে থাকেন। ফলে হঠাত করে একই সঙ্গে তিনটি অ্যাপই (WhatsApp-Facebook-Instagram-down) কাজ করা বন্ধ করে দেওয়াতে সমস্যার মধ্যে পড়তে হত ইউজারদের। প্রায় দু' ঘন্টা ধরে এই সমস্যার মধ্যে ইউজারদের পড়তে হয়।

একই সঙ্গে কয়েক হাজার মানুষ এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে কার্যত ক্ষোভউ উগরে দিয়েছেন। কেউ লেখেন হোয়াটস অ্যাপ কাজ করছে না। কেউ আবার লিখতে শুরু করেন যে ফেসবুকে রিফ্রেশ নিচ্ছেন। নিউজ ফিডে কোনও আপডেটই আসছে না। এমনকি ইনস্টাগ্রামেও কোনও ছবি দেখানো যায়নি। ডাউন ডিটেক্টর জানাচ্ছে, অন্তত ১২ হাজার মানুষ ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটস অ্যাপ চলছে না বলে অভিযোগ জানিয়েছেন।

কিন্তু ঠিক কি কারনে হঠাত করে তিনটি অ্যাপ কাজ করা বন্ধ করে দিল তা স্পষ্ট নয়। এমনকি মেটার তরফেও কোনও বার্তা দেওয়া হয়নি। তবে ফেসবুক বেশ কিছু আপডেট নিয়ে আসছে। এই অবস্থায় বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সেই কাজ করতে গিয়েই সমস্যা কিনা তা এখনও স্পষ্ট নয় বলেই জানা গিয়েছে।

তবে বেশ কিছু আন্তজাতিক সংবাদমাধ্যমে ফেসবুকের মূল সংস্থা মেটা জানিয়েছে, কিছু ইউজরার ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম ব্যবহার করতে সমস্যার মধ্যে পড়েছেন। বিষয়টি নজরে এসেছে। তবে এজন্যে আমরা ক্ষমাপ্রার্থী। তবে দ্রুত যাতে পরিষেবা স্বাভাবিক করা যায় সেই চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে মেটার তরফে। মধ্যরাত পর্যন্ত তিনটি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হয়েছে বলেই দাবি বেশ কিছু সংবাদমাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+