Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাফল্যের ধাপ পেরোল সৌরযান আদিত্য L1, চলছে আয়ন-প্রোটন-আলফা কণা পরিমাপ

এক একটি করে সাফল্যের দরজা খুলছে। ভারত আরও কাছে পৌঁছাচ্ছে সূর্য অভিযানে। সৌরযান আদিত্য এল ওয়ান কাজ করছে তার চলার পথেই। এবার আরও একটি ভালো খবর শোনালো ইসরো। আরও একটি মাইল ফলক পেরিয়ে গেলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা।

কিন্তু কী হয়েছে? ইসরোর তরফ থেকে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেওয়া হয়েছে৷ সেখানেই আদিত্যর সাফল্যের কথা বলা হয়েছে। আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট (এএসপিএক্স) পেলোড সক্রিয় হয়েছে। আদিত্য এল ওয়ান স্যাটেলাইট তার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে।

সাফল্যের ধাপ পেরোল সৌরযান আদিত্য L1

এএসপিএক্স পেলোডটিতে দুটি যন্ত্র রয়েছে। সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার (সুইস) এবং সুপারথার্মাল এবং এনার্জিটিক পার্টিকেল স্পেকট্রোমিটার (স্টেপস)। সুইস চালু করা হয়েছে ঠিক একমাস আগে ২ নভেম্বর তারিখে। স্টেপসকে সক্রিয় করা হয় ১০ সেপ্টেম্বর।

সুইসের কাজটিও খুব গুরুত্বপূর্ণ। সূর্যের থেকে বেরনো আয়ন, প্রোটন, আলফা কণা পরিমাপ করছে সে। ৩৬০ ডিগ্রি এঙ্গেলেই সে কাজ করতে পারে। কাজ শুরুর দুই দিনের মধ্যেই এই যন্ত্র একটি পরীক্ষার ফলাফল দিয়েছিল। একাধিক তথ্য রেকর্ড করা হয়। সৌর বায়ু আচরণের ছবিও নেওয়া হয়েছে। সূর্যের বায়ুর প্রোটন ও আলফাসের পরিমাণও মাপা হচ্ছে।

পৃথিবীতে এইসব কণার প্রভাব কী? এইসব তথ্য দীর্ঘ সময় ধরে জানতে উদগ্রীব ছিলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। প্রোটন আলফা কণা সংখ্যা অনুপাতের পরিবর্তন এই সুইস যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়াও ল্যাগ্রেঞ্জ পয়েন্টে করোনাল ম্যাস ইজেকশনের আসার সম্পর্কেও তথ্য দেওয়ার সম্ভাবনা থাকছে৷ মহাকাশের আবহাওয়া কেমন? সৌরঝড়ের প্রভাব কেমন থাকে? সেইসব বিষয়ও জানতে পারা যাবে। এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সূর্য অভিযান ভারতের অন্যতম বড় মহাকাশ বিজ্ঞানের কর্মকাণ্ড। এল ওয়ান পয়েন্টে আদিত্যকে স্থাপন করাই এখন বড় কাজ। যদিও তার জন্য এখনও একমাসের কিছু বেশি সময় অপেক্ষা করতে হবে। আগামী বছরের ৭ জানুয়ারি এই লক্ষ্যে পৌঁছানো যাবে। এমনই মনে করা হচ্ছে। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি জমাচ্ছে আদিত্য এল ওয়ান। ১২৫ দিন কাঙ্ক্ষিত সময়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+