Aditya-L1 mission: চাঁদের পর সূর্য অভিযানে প্রস্তুতি সেরে ফেলল ইসরো, শ্রীহরিকোটায় পৌঁছল কৃত্রিম উপগ্রহ
চাঁদের পর এবার সূর্য অভিযানে নামছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আর শুধু ঘোষণায় সীমাবদ্ধ রইল না সেই অভিযান। শুরু হয়ে গেল প্রস্তুতি। চাঁদের পর সূর্য অভিযানে যাবে ভারত। তার প্রস্তুতিতে শ্রীহরিকোটায় চলে এল কৃত্রিম উপগ্রহ।
সৌর মিশনে শীঘ্রই মহাকাশে যা্ত্রা করবে ইসরোর মহাকাশযান। আদিত্য-এল ১ মিশন চালু হবে চন্দ্রযান ৩-র সফল অবতরণের পরই। ইসরো এদিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, সৌর মিশনের জন্য প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হবে। মহাকাশে প্রতিষ্ঠা হবে ভারতের প্রথম টেলিস্কোপ। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

আদিত্য এন ১ নামে সূর্য অভিযানের মহাকাশযানটি সূর্য ও পৃথিবীর সিস্টেমে প্রতিস্থাপন করা হবে। পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে ল্যাগ্রঞ্জ পয়েন্টের চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। ইসরো জানিয়েছে, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে।
এই মহাকাশানটি প্রাথমিকভাবে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে। কক্ষপথটিকে আরও উপবৃত্তাকার করা হলে মহাকাশযানটি তখন অন-বোর্ড প্রপালশন ব্যবহার করে এল-১ পয়েন্টের দিকে চালু করা হবে। তারপরই পৃথিবীর মহাকর্শীয় স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে যাবে।
PSLV-C57/Aditya-L1 Mission:
— ISRO (@isro) August 14, 2023
Aditya-L1, the first space-based Indian observatory to study the Sun ☀️, is getting ready for the launch.
The satellite realised at the U R Rao Satellite Centre (URSC), Bengaluru has arrived at SDSC-SHAR, Sriharikota.
More pics… pic.twitter.com/JSJiOBSHp1
তারপর শুরু হবে মিশনটির ক্রুজ পর্ব। মহাকাশযানটি তখন এল-১ একটি বিশাল হ্যালো কক্ষপথে প্রবেশ করানো হবে। আদিত্য এল-১ লঞ্চ থেকে শুরু করে এম-১ পযেন্ট পর্যন্ত ভ্রমণের মোট সময় লাগবে চার মাস। মিশনটি সৌর ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করবে এবং রিয়েল টাইমে মহাকাশে আবহাওয়ার উপর তাদের প্রভাব প্রত্যক্ষ করবে।
এই মিশনটির উদ্দেশ্য হল সূর্যের উপর বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা অধ্যয়ন করা। এটি ক্রোমোস্ফিয়ারিক ও করোনাল হিটিং, আংশিকভাবে আয়নিত প্লাজমার পদার্থবিদ্যা, করোনাল ভর নির্গমনের সূচনা এবং অগ্নিশিখা অধ্যয়ন করবে। মিশনটি কমা ও প্লাজমা পরিবেশ পর্যবেক্ষণ করবে, যা সূর্য থেকে কণার গতিবিদ্যা অধ্যয়নের জন্য ডেটা সরবরাহ করবে।












Click it and Unblock the Notifications