Aditya L-1 mission: সৌরঝড়ে ধ্বংস হবে পৃথিবী! ইসরো এবার নামছে সূর্য অভিযানে
সৌরঝড়ে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী! সূর্যে বিস্ফোরণ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মহাকাশ বিজ্ঞানীরা এমন আভাস দিয়েছেন বহুবারই। সত্যিই সৌর-ঝড় কতটা মারাত্মক আকার নিতে পারে পৃথিবীর জন্য, তা জানতে ইসরো সূর্য অভিযানে নামার পরিকল্পনা করেছে।
সম্প্রতি চাঁদে চন্দ্রযান ৩ পাঠিয়েছে ইসরো। চাঁদের পর এবার সূর্যে পাড়ি দিতে চাইছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো তাই আদিত্য এন-১ মিশনে নামছে আগামী মাসেই। এই অভিযানে সৌর ঝড় পৃথিবীর উপর কী কী প্রভাব ফেলতে পারে তা জানার চেষ্টা চালাবে ইসরো।

২০২০ সালে আদিত্য এল-১ মিশনে নামার পরিকল্পনা করেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু করোনা মহামারীর কারণে সেই মিশন পিছিয়ে য়ায়। ২০২৩ সালে সেই সূর্য মিশনে নামার পরিকল্পনা গৃহীত হয়েছে। চন্দ্রযান-৩ নিয়ে উন্মাদনাপ মধ্যেই ইসরো নতুন মিশন শুরু করে দিয়েছে।
ভারতের এই সূর্য মিশন বিশেষ তাৎপর্যপূর্ণ। আগমী ২৬ অগাস্ট ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১ উৎক্ষেপণ হবে। ইসরোর মুকুটে জুড়বে আরও একটি পালক। চন্দ্রযান-৩ চাঁদে নামবে ২৩ বা ২৪ অগাস্ট। তার দুদিন পরেই সূর্যে রওনা দেবে আদিত্য এল-১।
ইসরোর এই আদিত্য এল-১ মহাকাশযান সান আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এর পার্শ্ববর্তী অঞ্চলে পৌছবে। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে এর অবস্থান। এই অবস্থায় থেকে আদিত্য এল-১ সূর্যকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।
সূর্যে বারবার বিস্ফোরণ, সৌর ঝড় মহাকশের উপর প্রভাব ফেলছে, প্রভাব ফেলছে সৌরজগতের গ্রহগুলির উপর। তার মধ্যে পৃথিবীর উপরও প্রভাব পড়ছে। করোনাল ভর নির্গমন ও সৌর বিস্ফোরণ কীরূপ ক্ষতি করছে পৃথিবীর, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে আদিত্য এল-১ মহাকাশযান।
এর আগে দুই মহাকর্ষ বস্তুর মধ্যে নিরপেক্ষ অবস্থান ওই ল্যারাঞ্জিয়ান পয়েন্টকে কাজে লাগিয়েছে নাসা। নাসার সোলার ও হেলিওস্ফিয়ারিক অবজারভেটরি স্যাটেলাইট সূর্য সম্বন্ধে অনেক অজানা তথ্য তুলে ধরেছে। এবার সেই পথ অবলম্বন করেছে ইসরোও। ইসরোও অজানা অনেক তথ্য জানতে চাইছে সূর্যের।
বিশেষ করে সূর্যের করোনা স্তর সম্বন্ধে তথ্য অনুসন্ধান করে মহাকাশযান। সূর্যের বায়ুমণ্ডল বা করোনার সুবিশাল এলাকায় অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্রগুলি কোথায় কীভাবে যুক্ত হয়ে যাচ্ছে, কীভাবে সৌরঝড়, সৌরঝলক ও করোনার মাস ইজেকশনের জন্ম দিচ্ছে, তা পর্যবেক্ষণ করবে এই কৃত্রিম উপগ্রহ।












Click it and Unblock the Notifications