নীল আর্মস্ট্রং-য়ের হেঁটে যাওয়া চন্দ্র পৃষ্ঠের ছবি তুলল নাসার ওরিয়ন মহাকাশ যান
নীল আর্মস্ট্রং-য়ের হেঁটে যাওয়া চন্দ্র পৃষ্ঠের ছবি তুলল নাসার ওরিয়ন মহাকাশ যান
গত পাঁচ দশক আগে শেষবার মানুষ চাঁদে হেঁটেছিল। নতুন করে চাঁদে মানুষের হাঁটার সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার নাসার ওরিয়ন মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠের একাধিক ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে। নাসার তরফে জানানো হয়েছে, ৫০ বছর আগে নীল আর্মস্ট্রং চাঁদের যে অংশের মাটিতে পা দিয়েছিলেন, মহাকাশ যানটি সেখানকার ছবি তুলে পাঠিয়েছে। নাসা নতুন করে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা নিয়েছে। তারই অংশ হিসেবে আর্টেমিস ১ মিশনের অন্তর্ভুক্ত ওরিয়ন মহাকাশ যানটিকে পাঠানো হয়েছে। মহাকাশ যানের তোলা চন্দ্রপৃষ্ঠের ছবি চাঁদে নভোশ্চরদের পাঠানোর পরিকল্পনা বাস্তবায়িত করতে সাহায্য করবে।

সোমবার নাসার ওরিয়ন মহাকাশযানটি ৯৬৫৬ কিমি উচ্চতায় অ্যাপোলো ১৪-এর সাইট বরাবর উড়ে যায়। এরপরে মহাকাশ যানটি ১২,২৯১ কিমি উচ্চতায় অ্যাপোলো ১২ এর ওপর দিয়ে উড়ে যায়। চাঁদের ভূপৃষ্ঠের একাধিক ছবি মহাকাশ যানটি তুলেছে বলে জানা গিয়েছে। নাসার ওরিয়ন মহাকাশ যানটি চন্দ্র পৃষ্ঠের চারটি অংশের ছবি তোলে। নাসার তরফে জানানো হয়েছে, গত ৫০ বছরে কোনও মহাকাশযান চাঁদের পৃষ্ঠের এত কাছ থেকে ছবি তুলতে পারেনি।
১৯৬৯ সালের অ্যাপলো ১১-এর সাহায্যে নিল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন প্রথম চাঁদের মাটিতে পা দেন। তারপর সোমবার প্রথম কোনও মহাকাশ যান চাঁদের ৮০ মাইলের (১৩০ কিলোমিটা) মধ্যে চলে আসে। আর্টেমিস ১ মিশনের অন্তর্ভুক্ত ওরিয়ন মহাকাশ যান চাঁদের পৃষ্ঠের ছবি তুলে পৃথিবীতে পাঠায়।
জানা গিয়েছে ওরিয়নের কোনও ল্যান্ডার নেই। ২০২৫ সালে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে নাসা। ২০২৪ সালের প্রথম দিকে মহাকাশচারীরা চাঁদে যাওয়ার জন্য ওরিয়নে স্ট্র্যাপ করবে। গত বুধবার আর্টেমিস মিশন ১ অভিযানের অধীনে প্রথম মহাকাশ যান ওরিয়ন কেনেডি সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয়। সোমবার মহাকাশ যানটি চাঁদে পৌঁছে যায়। সেখানে চাঁদের ভূপৃষ্ঠের ছবি তোলে। পাশাপাশি মহাকাশ যানটি পৃথিবীর ছবি তোলে।
আর্টেমিস ১ মিশনটি ২৫.৫ দিন ধরে চলবে। এই মিশন সফল হলে, চাঁদে ফের মহাকাশচারীদের অভিযানের পথ সুগম হবে। মহাকাশ যানটি পৃথিবী ছাড়ায় ছয় দিনের মাথায় চাঁদের কাছাকাছি চলে আসে। চাঁদের প্রায় ৮০ মাইলের মধ্যে চলে আসে। নাসার তরফে জানানো হয়েছে, প্রায় আড়াই মাস আগে না ওরিয়ন মহাকাশ যানটির চাঁদের উদ্দেশে রহনা দেওয়ার কথা ছিল। কিন্তু কিছু প্রতিকূলতার জন্য নাসার বিজ্ঞানীরা ওরিয়ন যানটির যাত্রা পিছিয়ে দেন। ২০২৪ সালে চাঁদে ফের মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু একাধিক সমস্যা দেখা দেওয়ার জন্য অভিযানটি পিছিয়ে ২০২৫ সালে করা হয়েছে।












Click it and Unblock the Notifications