আকাশ থেকে খসে পড়ল জ্বলন্ত অগ্নিপিণ্ড, আমেরিকার টেক্সাসে হাজার পাউন্ডের উল্কাপতনে আতঙ্ক

নাসা জানিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি আকাশে দেখা গিয়েছিল আগুনের গোলাটি। তারপর তা আছড়ে পড়ে টেক্সাসের মাটিতে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে, কেঁপে ওঠে এলাকা।

হাজার পাউন্ড ওজনের উল্কাপিণ্ড আছড়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। বায়ুমণ্ডল ভেদ করে বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ তা টেক্সাসের ম্যাক অ্যালেনে একটি রেস্ট হাউসের কাছে তা আছড়ে পড়ে। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এটি প্রায় দুই ফুট ব্যাসের উল্কাপিণ্ড। বিশাল আগুনের গোলা মাটিতে আছড়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়।

তারা খসে পড়ল আকাশ থেকে

তারা খসে পড়ল আকাশ থেকে

আমেরিকার টেক্সাসে যেভাবে বিশাল আগুনের গোলা আছড়ে পড়ে, তাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উল্কাপিণ্ডটি আছড়ে পড়ার মুহূর্তে এলাকায় উজ্জ্বল আলোর সঙ্গে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দাদের কাছে প্রথমে বধগম্য হয়নি, কী ঘটে গেল হঠাৎ। ভূমিকম্প নাকি কোনও তারা খসে পড়ল আকাশ থেকে?

আগুনের গোলা আসলে একটি উল্কাপিণ্ড

আগুনের গোলা আসলে একটি উল্কাপিণ্ড

প্রাথমিক তদন্তে পর জানান যায়, এই আগুনের গোলা আসলে একটি উল্কাপিণ্ড। ওই উল্কাপিন্ডটি বিস্ফোরিত হওয়ায় শব্দ শোনা যায়। আর আলোর বিচ্ছুরণ ঘটে। আর মাটিতে পড়ার ফলে কেঁপে ওঠে এলাকা। নাসা এই ঘটনায় তদন্ত চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের নিষেধ করা হয়েছে ওই আগুনের গোলা স্পর্শ করতে।

১৫ ফেব্রুয়ারি আকাশে দেখা গিয়েছিল আগুনের গোলাটি

১৫ ফেব্রুয়ারি আকাশে দেখা গিয়েছিল আগুনের গোলাটি

নাসা জানিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি আকাশে দেখা গিয়েছিল আগুনের গোলাটি। তারপর তা আছড়ে পড়ে টেক্সাসের মাটিতে। তারপর দেখা যায় ওই অগ্নিপিণ্ডটি প্রায় দুই ফুট ব্যাসের। এবং এই উল্কাপিণ্ডের ওজন প্রায় ১ হাজার পাউন্ড অর্থাৎ ৪৫৩ কেজি ওজনের পিণ্ড। তা আকাশ থেকে পড়ায় কেঁপে ওঠে এলাকা। অনেকেই মনে করেন ভূমিকম্প হচ্ছে। একটি হোম সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়েছে সাংঘাতিক ওই ছবি। সেই ভিডিও-ছবি শেয়ার করা হয়েছে।

উল্কাগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চগতিতে আঘাত করে

উল্কাগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চগতিতে আঘাত করে

এরপর নাসা এক বিবৃতিতে জানিয়েছে, উল্কাগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চগতিতে আঘাত করে। কিন্তু মাটিতে আঘাত করার আহে, তারা ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে যায়। বায়ুমণ্ডল অতিক্রম করার সময় এর গতিও ধীর হয়ে যায়। উল্কাপিণ্ড সাধারণত মানুষের জন্য বিপজ্জনক হয় না। তার কারণ তা দ্রুত ভেঙে যায়।

উল্কাপিণ্ড টুকরো টুকরো হয়ে যায় বায়ুমণ্ডলে এসে

উল্কাপিণ্ড টুকরো টুকরো হয়ে যায় বায়ুমণ্ডলে এসে

তবে বড় উল্কা বিপজ্জনক হতে পারে। নাসা একটি মানচিত্র সহযোগে প্রতিবেদনটি পোস্ট করেছে। উল্কাপিণ্ডের ছোটো টুকরো টুকরো হয়ে যাওয়া এবং তা কোন অঞ্চলে পড়েছে তার একটা চিত্র তুলে ধরে। গ্রহাণুগুলি ভেঙে তাদের থেকে ছোটো টুকরো আলাদা হয়ে গেলে, তাকে উল্কা বলা হয়। এই উল্কা পৃথিবীর কাছাকাছি পৌঁছে বায়ুমণ্ডলের সংস্পর্শে আসার পর তারা পুড়ে যায়।

টেক্সাসের উল্কাটি আকারে বেশ বড় ছিল, তা ভয়ের

টেক্সাসের উল্কাটি আকারে বেশ বড় ছিল, তা ভয়ের

নাসা জানায়, পৃথিবীর কাছাকাছি আসার পর আমরা একটা আলো দেখতে পাই। যা দেখতে একটি শ্যুটিং স্টারের মতো। তা বলে এটি কিন্তু নক্ষত্র নয়। আমরা উল্কা পতনকে তারা খসাও বলি কিন্তু সেগুলি আদতে তারা বা নক্ষত্র নয়। সেগুলি গ্রহাণুর একটা অংশ। যদিও টেক্সাসের উল্কাটি আকারে বেশ বড় ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+