রকেটের মহাকাশপথে বায়ুমণ্ডলে ছিদ্র! আকাশ ফুঁড়ে দেখা দিল ‘মেরুজ্যোতি’, হঠাৎ এ কী ঘটে গেল
মহাকাশের পথে প্রায় ছুটে চলেছে রকেট। কখনও নাসা, কখনও এসা, কখনও ইসরো বা অন্য কেউ অনবরত রকেট পাঠাচ্ছে। সম্প্রতি এই রকেট উৎক্ষেপণ নিয়েই তৈরি হয়েছে এক আশঙ্কার বাতাবরণ। বায়ুমণ্ডল ভেদ করে রকেট ছুটে চলার পরই তৈরি হয়েছে এক ছিদ্র।
এমনতর এক অভিযোগ সামনে এসেছে। শুধু এই অভিযোগই নয়, ওই ছিদ্রপথে দরা পড়েছে এক অনির্বচনীয় আলোক প্রভা। পৃথিবীর বায়ুমণ্ডলে তৈরি ছিদ্র দিয়ে আকাশ ফুঁড়ে যেন দেখা দিয়েছে 'মেরুজ্যোতি'। চাঁদে যখন বিক্রম আর প্রজ্ঞান ঘুমে আচ্ছন্ন, তখন জোর চর্চা এই মেরুজ্যোতি নিয়ে।

অভিযোগ, পৃথিবীর উপরের বায়ুমণ্ডলের অংশ আয়নোস্ফিয়ারে একটি 'ছিদ্র' করে দেয় ইউএস স্পেস ফোর্স স্যাটেলাইট। ইউএস স্পেস ফোর্স স্যাটেলাইট উৎক্ষেপণের ফলেই পৃথিবীর উপরের বায়ুমণ্ডলের অংশ আয়নোস্ফিয়ারে ওই ছিদ্র তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
আমেরিকার টেক্সাসের প্রাইভেট স্পেস টেকনোলজি ফার্ম ফায়ারফ্লাই অ্যারোস্পেস ১৪ সেপ্টেম্বর স্পেস ফোর্সের জন্য ভিকটাস নক্স স্যাটেলাইট চালু করে। উৎক্ষেপণের পরে একটি সাদা আলো আকাশের বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এর পরে একটি ক্ষীণ লাল আভা দেখা দেয়। এই লাল আভা আয়নোস্ফিয়ারে রকেট ভেদ করার কারণে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই নজরদারি রকেটটি গোপনেই উৎক্ষেপণ করা হয়েছিল। পৃথিবীর কক্ষপথ ও তার আশেপাশে কী ঘটে চলেছে অবিরত, তার উপর নজরদারি চালাতেই এই রকেটের উৎক্ষেপণ। বিষয়টি গোপন রাখলেও রকেট উৎক্ষেপণের পর প্রচুর ধোঁয়া আর রাতের আকাশে উজ্জ্বল জ্যোতির ফলেই টনক নড়ে সকলের।
প্রশ্ন উঠেছে কেন সবাইকে অন্ধকারে রেখে এই রকেট উৎক্ষপেণ হল। আর কেনই বা এই গোপনীয়তা। রকেটটি ১৬০০ কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল। অতঃপর রকেটটি নজরের বাইরে চলে যাওয়ার পর রক্তিম আভা রাতের আকাশকে মোহময়ী করে তোলে। তার জেরেই উঠে পড়ে প্রশ্নটি।
রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তর আয়নোস্ফিয়ারে ফুটো তৈরি করেছে বলে অবিযোগ ওঠে। তারই জেরে রক্তিম আভা দেখা দেয়। রকেট বায়ুমণ্ডল ভেদ করে যাওয়ার সময় তার জ্বালানিতে চাপ পড়লে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্পের সংস্পর্শ এসে অক্সিজেন পরমাণু সংযুক্ত হয়।
সেই অণু থেকে নির্গত শক্তি আলোর আকারে ধরা দেয়। এভাবেই তৈরি হয় মেরুজ্যোতি। তাই এক্ষেত্রেও এই আলোকে মেরুজ্যোতি বললে তা অত্যুক্তি হয় না। বায়ুমণ্ডলে ওই ছিদ্র তৈরি হওয়ায় তেমন কেনও বিপদের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই তা বন্ধ হয়ে যায় বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications