Eclipse Events: নতুন বছরে চার গ্রহণের সাক্ষী হবে পৃথিবী, কতগুলি দেখা যাবে ভারত থেকে?
সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণের মতো ঘটনা তো প্রতিদিন ঘটে না, এই সব মহাজগতিক ঘটনা বিরলই বলা চলে। এই ধরনের ঘটনাকে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। এই সব ঘটনার সঙ্গে ধর্মীয় যোগ থাকার কথাও মানা হয় ভারতে। নতুন বছর অর্থাৎ ২০২৩-এ মোট ৪ টি এমন মহাজাগতিক ঘটনা ঘটবে বলে জানা গিয়েছে। চারটি গ্রহণের মধ্যে একটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর তা ঘিরে চরম উন্মাদনা গবেষক থেকে সাধারণ মানুষের মধ্যে।

২০ এপ্রিল হবে প্রথম সূর্যগ্রহণ,
সূর্যগ্রহণ তখনই ঘটে যখন সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে চাঁদ। আর চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন চাঁদ ও সূর্যের মাঝে চলে আসে পৃথিবী। উজ্জ্বয়ীনের জিওয়াজি অবজারভেটরির সুপারিন্টেন্ডেন্ট ড. রাজেন্দ্র প্রকাশ জানিয়েছেন, ওই চার গ্রহণের মধ্যে দুটি গ্রহণ ভারত থেকে দেখা যাবে। ২০ এপ্রিল হবে প্রথম সূর্যগ্রহণ, যা ভারত থেকে দেখা যাবে না। ফলে ভারতের মানুষের জন্য তা অবশ্যই খারাপ খবর।

রাতে হবে চন্দ্রগ্রহণ।
এরপর ৫ ও ৬ মে-র মাঝামাঝি রাতে হবে চন্দ্রগ্রহণ। আর সেটা ভারতীয়রা দেখতে পাবেন। চাঁদ যখন পৃথিবীর হালকা ছায়ার দিক দিয়ে এগোয়, তখন এই গ্রহণ হবে। এর ফলে চাঁদের আলোর জোর কমে যায়। এছাড়া ১৪ ও ১৫ অক্টোবরের মধ্যে হবে আরও একটি সূর্যগ্রহণ, সেটাও পৃথিবী থেকে দেখা যাবে। এর ঠিক দিন ১৫ পর ২৮ ও ২৯ অক্টোবরের মধ্যে ভারতে দেখা যাবে চন্দ্রগ্রহণ। সেই সময় ১২.৬ শতাংশ চাঁদের অংশ চলে যাবে পৃথিবীর ছায়ায়। ২০২২ সালে মোট ২ বার চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে। ২৫ অক্টোবর ভারতের বিভিন্ন জায়গা থেকে দেখা গিয়েছে সেই গ্রহণ।

বাড়িতে বসেই দেখা সম্ভব।
তবে চন্দ্রগ্রহণই হোক বা সূর্যগ্রহণ, কোনওটাই সরাসরি খালি চোখে দেখা উচিত নয়। এর ফলে চোখের ওপর প্রভাব পড়তে পারে। উপযুক্ত ফিল্টার ব্যবহার করে, সানগ্লাস পরে বা টেলিস্কোপ ব্যবহার করে গ্রহণ দেখা উচিত। এছাড়া নাসা ও বেশ কয়েকটি সংস্থা গ্রহণের লাইভ স্ট্রিমিং দেখায়। সেটা বাড়িতে বসেই দেখা সম্ভব।

চারবার সুপারমুন ও একবার ব্লু মুন।
এছাড়া মহাকাশবিদরা জানিয়েছেন, ২০২৩-এ ১৩ বার পূর্ণিমা দেখা যাবে, তার মধ্যে থাকবে চারবার সুপারমুন ও একবার ব্লু মুন। তবে সেগুলি সব জায়গা থেকে সমানভাবে দেখা যাবে না। চাঁদ পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে এলে সুপারমুন দেখা যায়। অর্থাৎ স্বাভাবিক মাপের থেকে একটু বেশি বড় আকারের হয় সেই চাঁদ। কোথা থেকে সেই চাঁত এবার দেখা যাবে, তা স্পষ্ট নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications