Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পৃথিবীতে কত সংখ্যক পিপীলিকা রয়েছে জানেন, যদি পারেন একবার গুণে দেখুন সংখ্যাটা

পৃথিবীতে কত সংখ্যক পিপীলিকা রয়েছে জানেন, যদি পারেন একবার গুণে দেখুন সংখ্যাটা

পৃথিবীতে থাকা পিপীলিকার ওজন সমস্ত মানুষের ওজনের থেকে বেশি। এ কথা প্রায়শই বলে থাকেন গবেষকরা। তাহলে পিপীলিকার সংখ্যা কত? এবার তাঁরা যে গবেষণা রিপোর্ট সামনে এনেছেন, তাতে প্রকাশ পেয়েছে সেই সংখ্যা। সেই সংখ্যা ২০,০০০,০০০,০০০,০০০,০০০। গুণতে চক্ষু ছানা বড় হওয়ার জোগাড়।

যদি পারেন একবার গুণে দেখুন সংখ্যাটা

যদি পারেন একবার গুণে দেখুন সংখ্যাটা

তবু, যদি পারেন একবার গুণে দেখুন সেই সংখ্যাটা। গুণতে গেলে দু-বার মাথা চুলকাতে হবে। হংকংয়ের গবেষকরা জানিয়েছেন, পৃথিবীতে থাকা পিঁপড়ে বা পিপীলিকার সংখ্যাটা ২০ কোয়াড্রিলিয়ন। ২ হাজার কোটি কোটি। তবে এটা নিছকই অনুমান। এখনও সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি। প্রকৃতিবিদরা সঠিক সংখ্যা নিরূপণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পিঁপড়ের আধিক্য দেখা যায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে

পিঁপড়ের আধিক্য দেখা যায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে

বিশ্বের বিভিন্ন অংশে পিঁপড়ে বা পিপীলিকার ঘনত্ব পরিমাপ করা হয়েছে. মোটা ৪৮৯টি গবেষণা থেকে ডেটা কম্পাইল করে সংখ্যাগুলি অনুমান করা হয়েছে। এই গবেষণার ফলে প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের জার্নালে প্রকাশিত হয়েছে। পিঁপড়ের আধিক্য দেখা যায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে।

পিঁপড়ের বায়োমাস হল ১২ মিলিয়ন টন

পিঁপড়ের বায়োমাস হল ১২ মিলিয়ন টন

ওই গবেষক দলটি পিঁপড়ের সম্মিলিত বায়োমাসও অনুমান করেছে। পিঁপড়ের বায়োমাস হল ১২ মিলিয়ন টন। বায়োমাস হল একটি নির্দিষ্ট এলাকা বা আয়তনে জীবের মোট পরিমাণ বা ওজন বোঝায়। পিঁপড়ের সঙ্গে তুলনায় বন্য পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর মোটা বায়োমাস বা জৈববস্তু হল ২ মিলিয়ন টন।

পরিবেশগত পরিবর্তনের আভাসও দেয় পিঁপড়ে

পরিবেশগত পরিবর্তনের আভাসও দেয় পিঁপড়ে

পিঁপড়ের এই আধিক্য এবং বৈচিত্র্য ভূগোল সম্পর্কে আমাদের বোধগম্যতাকে প্রসারিত করে। উদ্বেগজনক পরিবেশগত পরিবর্তনের আভাসও দেয় পিঁপড়ে। গবেষকরা তাঁদের গবেষণাপত্রে তা উল্লেখও করেছেন। হংকং বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেসের দলটি দেখেছে ভূমিতে বসবাসকারী পিঁপড়ের প্রাচুর্যগুলি গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে আবাসস্থল জুড়ে দেখা যায়।

স্থলজ বাস্তুতন্ত্রে পিঁপড়ের ভূমিকার কথা গবেষণায়

স্থলজ বাস্তুতন্ত্রে পিঁপড়ের ভূমিকার কথা গবেষণায়

হংকং বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেসের গবেষক দলের এই গবেষণাটি স্থলজ বাস্তুতন্ত্রে পিঁপড়ের ভূমিকার কথা তুলে ধরে। সে সম্পর্কে আমাদের পরিবেশগত এবং ভৌগলিক জ্ঞানের ফাঁকগুলিও তুলে ধরে। পরিবেশগত পরিবর্তনে কীটপতঙ্গের প্রতিক্রিয়া ট্র্যাক করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তিরেখাও প্রদান করে এই গবেষণা।

বিশ্ব থেকে ১২ হাজার প্রজাতির পিঁপড়ের খোঁজ

বিশ্ব থেকে ১২ হাজার প্রজাতির পিঁপড়ের খোঁজ

পিঁপড়ের পরিবেশগত গুরুত্ব অপরিসীম। শুধু সংখ্যায় বিস্ময়কর নয় পিঁপড়ে। পরিবেশের ভারসাম্যেও গুরুত্বপূর্ণ। পিঁপড়ের প্রজাতি ১০০ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রয়েছে। তারপর তা বিবর্তিতও হয়েছে। গবেষকরা সারা বিশ্ব থেকে ১২ হাজার প্রজাতির পিঁপড়ের খোঁজ পেয়েছেন। প্রাণী ও উদ্ভিদ সমস্ত জীবকূলের কাছেই পিঁপড়ের অবদান অনস্বীকার্য। অক্সিজেনকে গাছের শিকড়ে পৌঁছে দেওয়া থেকে অঙ্কুরোদগম প্রক্রিয়ায় সহায়তা করে পিঁপড়ে। বিভিন্ন জীবের জন্য খাদ্য সরবরাহে সহায়তা করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+