গরমে এসি ছাড়া থাকতে পারছেন না? কোন উপায়ে কমাবেন বিদ্যুতের বিল

গরম মানেই দিনভর চলবে ফ্যান, এসি, কুলার। একমুহূর্ত সেটা বন্ধ করে বসার উপায় নেই। বাইরে থেকে এসে সবার আগে এসির সুইচে হাত চলে যাচ্ছে। আর তার জেরে হু হু করে চড়ছে ইলেকট্রকের মিটার। শীতের পরে গরম আসতেই সবার আগে ধাক্কা আসে বিদ্যুতের বিলে।

কিন্তু কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন এই বিদ্যুতের বিল। তার কতগুলি উপায় রয়েছে। এমনই সাতটি উপায় জেনে নিন। শীতের পর গরম আসতেই একধাক্কায় ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবহার বেড়ে যায়। এসি, ফ্রিজ, কুলার, ফ্যান চলতে শুরু করে ২৪ ঘণ্টা। গরমের চোটে এসি কিনে ফেললেও ইলেকট্রিক বিল দেখে চোখ কপালে ওঠার জোগার। কীভাবে এসি চালালেও ইলেকট্রিকের বিল সাধ্যের মধ্যে রাখবেন তা জেনে নিন।

air conditioner

গরমে এসি ছাড়া থাকা দায়। বিশেষ করে দুপুরে আর রাতে এসি ছাড়া থাকা যাচ্ছে না। সেক্ষেত্রে একটা বিষয় সময় খেয়াল রাখতে হবে, যখন এসি চালাচ্ছেন না তখন যেন এসির মেইন সুইচ বন্ধ থাকে। শুধু রিপোর্ট এসি অফ করলেই হবে না। এসির মেইন সুইচ অফ করতে হবে। এসির রিপোর্টে শুধু অফ করে রাখলেও কিন্তু ভেতরে ভেতরে কম্প্রেসর চলতে থাকে। যাতে এসির রিমোর্ট অন করার সঙ্গে সঙ্গে সেটি ঠান্ডা হাওয়া দিতে পারে।

গরম থেকে বাঁচতে যতটা কম সম্ভত টেমপারিচার কমাতে মরিয়া এসি ব্যবহার কারিরা। কিন্তু বাস্তবটা হচ্ছে ২৪ ডিগ্রি তাপমাত্রা রাখা সঠিক। কারণ এই তাপমাত্রাই মানবদেহের শরীর নিতে পারে। এটাই সঠিক। এর কম এসি তাপমাত্রা করলে সেটা কেবল মাত্র বিদ্যুতের বিল বাড়ানো হবে তাতে সুরাহা কিছুই হবে না।

Electric bill

সবচেয়ে ভাল উপায় এসিটে টাইমার সেট করে রাখুন। তাতে অতিরিক্ত সময় এসি চালানো থেকে বিরত থাকতে পারবেন। এতে যতটা সময় ঘর ঠান্ডা করার জন্য প্রয়োজন ততটা সময়ই এসি চলবে তারপর নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। ঘুমিয়ে পড়লে এসি অকারণে চলতে থাকে। তাতে বিদ্যুতের বিল বেশি খরচ হয়। তার থেকেও বাঁচা যাবে।

আরেকটা জিনিস এসি চালানোর সময় খেয়াল রাখতে হবে। আগে থেকে বন্ধ ঘরে বা বদ্ধ ঘরে যেন এসি চালানো না হয়। আগে বন্ধ ঘরের দরজা জানমলা খুলে হাওয়া আসতে দিন। তাতে গরম হাওয়া িকছুটা বেরিয়ে যাবে। তারপরে দরজা জানলা বন্ধ করে এসি চালান তাতে তাড়াতাড়ি ঘর ঠান্ডা হবে। বিদ্যুতের খরচও কম হবে। এর পাশাপাশি এসির সার্ভিসিং করানো অত্যন্ত জরুরি। নিয়ম মেনে প্রতিবছর এসি সার্ভিসিং করান। তাহলে অনেকটাই কমে বিদ্যুতের খরচ। গরম পরার আগে একবার এসি সার্ভিসিং করিয়ে নেওয়া উচিত।

এসি চালানোর সময় আরেকটা জিনিস নজরে রাখতে হবে যাতে এসির ঠান্ডা হাওয়া ঘর থেকে বিরিয়ে না যায়। তাহলে এসি দিনভর চললেও ঘর ঠান্ডা হতে পারে না। তাতে বিদ্যুতের বিল বেশি ওঠে। এসি চলার সময় সিলিং ফ্যান চালিয়ে রাখুন তাতে ঘরে ঠান্ডা হাওয়া তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং এসি কম সময় চালাতে হয়। এই কয়েকটি জিনিস মাথায় রেখে এসি চালালে ইলেকট্রিক বিল সাধ্যের মধ্যেই থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+