মিশন ২৪শের লক্ষ্যে অবিচল রাহুল, ‘ভারত জোড়ো যাত্রা’কে পাথেয় করেই এগোবে কংগ্রেস

ভারত জোড়ো যাত্রায় বেরিয়ে তাঁর নবজন্ম হয়েছিল বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। তিনি নিজেকে নতুন করে চিনেছেন, জেনেছেন ভারতকে। ভারতকে তিনি জুড়তে চেয়েছেন মৈত্রীর বন্ধনে।

কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত চার হাজার কিলোমিটারেরও বেশি পথ পরিক্রমা করে কংগ্রেসে নতুন প্রাণ সঞ্চার করেছেন রাহুল গান্ধী। এবার সেই মোমেন্টাম তিনি ধরে রাখতে চাইছেন ২০২৪ সাল পর্যন্ত। বলা যায়, ভারত জোড়ো যাত্রাকে পাথেয় করে মিশন ২৪শের লক্ষ্যে অবিচল থাকাই উদ্দেশ্য কংগ্রেসের।

রাহুল গান্ধী নতুন পথের দিশারি

রাহুল গান্ধী নতুন পথের দিশারি

আর সেই করাণেউ দক্ষিণ থেকে উত্তর 'ভারত জোড়ো যাত্রা' সফল করার পর ফের আরও একটা বড় কর্মসূচি নিয়ে নিলেন রাহুল গান্ধী। এবার রাহুল ভারত জোড়ো যাত্রায় নামবেন। এবার তাঁর গতিপথ হবে পূর্ব থেকে পশ্চিম। কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশন থেকেই রাহুল গান্ধী নতুন পথের দিশারি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এক পথ পরিক্রমার সাফল্য নিয়ে

এক পথ পরিক্রমার সাফল্য নিয়ে

ভারত জোড়ো যাত্রায় বেরিয়ে তাঁর নবজন্ম হয়েছিল বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। তিনি নিজেকে নতুন করে চিনেছেন, জেনেছেন ভারতকে। ভারতকে তিনি জুড়তে চেয়েছেন মৈত্রীর বন্ধনে। সব বিভাজন দূরে সরিয়ে রেখে সবাইকে আপন করে নিতে শিখেছেন। তাই এক পথ পরিক্রমা শেষ হতেই তিনি নতুন পথের সন্ধানে পাড়ি দিচ্ছেন এবার।

পূর্ব থেকে পশ্চিম ভারত জোড়া

পূর্ব থেকে পশ্চিম ভারত জোড়া

আবারও পথ পরিক্রমা করবেন রাহুল। এবার তিনি উদয়ের পথে এগিয়ে যাবেন। জনসংযোগ কর্মসূচি নিচ্ছে দল। তবে এই পরিকল্পনা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। শীঘ্রই এ ব্যাপের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগেই রাহুল জানিয়েছিলেন পূর্ব থেকে পশ্চিম ভারত জোড়ার জন্য যাত্রা শুরু করার কথা। সেই পথ পরিক্রমাকে শীঘ্রই চূড়ান্ত রূপরেখা দেওয়া হবে।

রাহুলের ভারত জোড়োর দ্বিতীয় পর্ব

রাহুলের ভারত জোড়োর দ্বিতীয় পর্ব

প্রাথমিকভাবে স্থির হয়েছে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ থেকে রাহুল গান্ধীর দ্বিতীয় পর্বের ভারত জোড়ো যাত্রা শুরু হবে। অরুণাচলের ফাঁসিঘাট থেকে উত্তরপূর্বের সমর্ত রাজ্য পরিক্রমা করে, পূর্ব ভারতের সমস্ত রাজ্য পরিক্রমা করে রাহুল ভারত জোড়ো যাত্রা শেষ করবেন গুজরাতের পোরবন্দরে।

সিদ্ধান্ত জানাবেন রাহুল গান্ধী স্বয়ং

সিদ্ধান্ত জানাবেন রাহুল গান্ধী স্বয়ং

আগের যাত্রায় যে সমস্ত রাজ্য পাদ পড়েছিল, সেই রাজ্যগুলিকে ছুঁয়ে যাবেন তিনি। আসন্ন জুন থেকে নভেম্বর পর্যন্ত এই পথ পরিক্রমা করবেন রাহুল। এমনটাই সম্ভাবনা রয়েছে। তবে এখনও চূড়ান্ত নয় দিনক্ষণ। শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন রাহুল গান্ধী স্বয়ং।

পদব্রজে পৌঁছে যাবেন নয়া লক্ষ্যে

পদব্রজে পৌঁছে যাবেন নয়া লক্ষ্যে

রাহুল গান্ধী ২০২২-এর ৭ সেপ্টেম্বর থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে। ১২টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল পেরিয়ে তিনি ১৪৫ দিনের ভারত জোড়ো যাত্রা শেষ করেছিলেন ৩০ জানুয়ারি কাশ্মীরে। ৪ হাজার কিলোমিটারেরও বেশি পথ তিনি পদব্রজে অতিক্রম করেছিলেন।

জনসংযোগের এই ধারা চালিয়ে যেতে

জনসংযোগের এই ধারা চালিয়ে যেতে

তাঁর ভারত জোড়োয় তিনি বিভিন্ন জগতের বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁর এই পদযাত্রায় কংগ্রেস নেতা-কর্মীরা অক্সিজেন পেয়েছেন। নতুন প্রাণশক্তি নিয়ে তাঁরা ঝাঁপিয়ে পড়েছেন। ফলে এই উন্মাদনা ও সক্রিয়তা যদি ধরে রাখা যায়, তা কংগ্রেসেকে যে আবারও পুরনো গরিমা ফিরিয়ে দেবে, তা বলাই যায়। রাহুলের এই একটা চালে কংগ্রেস নেতা-কর্মীরা আবারও উজ্জীবিত হয়ে নেমে পড়েছেন ময়দানে। তাই জনসংযোগের এই ধারা চালিয়ে যেতে চাইছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+