যুবদের স্বাস্থ্য, অধিকার ও লিঙ্গ সমতা প্রচারে জোশ, ডেইলিহান্টের সঙ্গে গাঁটছড়া বাঁধল UNFPA
দেশের সবথেকে জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ জোশ (Josh) এবং দেশের প্রথম আঞ্চলিক ভাষার কনটেন্ট ডিসকভারি প্লাটফর্ম ডেইলিহান্টের সঙ্গে হাত মিলিয়ে এক বিশেষ সতর্কতামূলক প্রচারে উদ্যোগী হল UNFPA। মূলত যৌন স্বাস্থ্য এবং প্রজনন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে রাষ্ট্রপুঞ্জের এই বিভাগ।
সেই লক্ষ্য নিয়ে এবং দেশের মানুষকে আরও বেশি করে সচেতন করে সামাজিক পরিবর্তন আনতেই এহেন উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশজুড়ে ডিজিটাল মাধ্যমে মোট ১০ টি ভাষায় প্রচার চালাবে UNFPA। আর এই কাজে বড় ভূমিকা নেবে ডেইলিহান্ট এবং জোশ। আর দুই ডিজিটাল অ্যাপের সঙ্গে পার্টনারশিপের লক্ষ্যই হল দেশের বিভিন্ন শহরে ১০ কোটি যুবক এবং যুবতীর কাছে বার্তা পৌঁছে দেওয়া যে সুরক্ষিত যৌন স্বাস্থ্য ঠিক কতটা জরুরি। প্রজননের ক্ষেত্রেও নিজের সিদ্ধান্ত নেওয়াটা কতটা প্রয়োজনীয়, সেই বার্তা পৌঁছে দিতেও এই প্রচার চালানো হবে।
পাশাপাশি সামাজিক নিয়মের বিরুদ্ধে এবং লিঙ্গ সমতার পক্ষে বার্তা দেওয়া হবে এই প্রচারের মাধ্যমে।
সব ভাষা, সব অঞ্চল, সব সংস্কৃতির মানুষকে যাতে এই শিক্ষায় আরও বেশি করে যাতে শিক্ষিত করে তোলা যায়, সেটাই এই প্রচারের মূল উদ্দেশ্যে বলেও জানা গিয়েছে। আর এই বার্তা দিতে জোশ অ্যাপকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে ব্যবহার করা হবে। পাশাপাশি ডেইলিহান্টে বিভিন্ন কনটেন্টের মাধ্যমে সচেতনতার বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া হবে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ভারতে UNFPA-এর প্রতিনিধি এবং ভুটানের ডিরেক্টর Andrea wojnar বলছেন, সমাজে বদল আনতে অনেক বেশি মানুষকে বড় এই উদ্যোগে সামিল হতে হবে। ডেইলিহান্ট এবং জোশ অ্যাপের মাধ্যমে দেশের একটা বড় অংশের যুব সম্প্রদায়ের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, সামাজিক নিয়মের মধ্যে যাতে তাঁরা তাদের ভালো থাকা এবং স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে পারে সেই ব্যাপারে আরও বেশি করে মানুষকে সতর্ক থাকার কথা বলেন Andrea wojnar।
পাশাপাশি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এবং হেনস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে সে ব্যাপারেও সচেতন করার কথা বলা হয়েছে। মেট্রো শহরগুলির বাইরেও জোশ এবং ডেইলিহান্টের বিপুল সংখ্যায় গ্রাহক রয়েছে তার ফলে এই প্রচারে ব্যাপক সুবিধা হবে বলেও মনে করছে UNFPA।
VerSe Innovation-এর সহ-প্রতিষ্ঠাতা উমঙ্গ বেদি বলছেন, একটি সংস্থা হিসাবে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।
শুধু তাই নয়, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এবং সচেতন করতে জোশ এবং ডেইলিহান্ট অ্যাপকে ব্যবহার করা হচ্ছে। দেশজুড়ে বহু মানুষ যে সব কারণে কঠিন পরিস্থিতির স্বীকার হচ্ছে সেগুলি থেকে সমাধান দিতে পারবে এই উদ্যোগ, মনে করছেন উমঙ্গ বেদি। শুধু তাই নয়, মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে বিভিন্ন শর্ট ভিডিও এবং কনটেন্টকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।
জোশ কী?
একেবারে ভারতে তৈরি একটি গুরুত্বপূর্ণ শর্ট ভিডিও অ্যাপ। VerSe Innovation ২০২০ সালে এটি বাজারে আনে। খুব অল্প সময় এই অ্যাপ বেশ জনপ্রিয় হয়েছে। ভারতের শীর্ষ ১ হাজারের বেশি সেরা ক্রিয়েটর এতে রয়েছেন। ২ হাজারেরও বেশি ক্রিয়েটার্সদের কমিউনিটি রয়েছে। ১৫ মিলিয়নেরও বেশি ইউজিসি ক্রিয়েটার রয়েছেন। এতে একাধিক অত্যাধুনিক টুলের ব্যবহার রয়েছে। প্লে-স্টোর থেকে ১০০ মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে। শুধু তাই নয়, দেশের সবথেকে দ্রুত জনপ্রিয় হওয়া অ্যাপ হল জোশ। যার মাসিক ইউজার ১৬৩ মিলিয়ন। জোশের ডেইলি অ্যাক্টিভ ইউজারও ৮০ মিলিয়নেরও বেশি। শুধু তাই নয়, একজন ব্যবহারকারী এই অ্যাপে অন্তত ৩০ মিনিট করে সময় কাটান।
এক নজরে ডেইলিহান্ট
ডেইলিহান্ট দেশের সেরা নিউজ এগ্রিগেটর। লোকাল ১৫ টি ভাষায় কনটেন্ট এই অ্যাপের মাধ্যমে পড়া যায়। ডেইলিহান্টে প্রতি মাসে ৩৫০ মিলিয়ন ইউজার সময় কাটান। প্রত্যেকদিন প্রত্যেক ইউজার ত্রিশ মিনিট করে সময় কাটান এই অ্যাপে। অ্যাপে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যাতে ইউজারদের কনটেন্ট পড়ার মজাটা আরও বাড়িয়ে তোলা যায়। শুধু তাই নয়, রিয়েল টাইমে গ্রাহকদের পছন্দ বুঝে নেওয়ার ক্ষমতাও রয়েছে এই অ্যাপে।
UNFPA আসলে কী?
ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসঙ্ঘের একটি বিভাগ এই UNFPA. যারা মূলত যৌন স্বাস্থ্য ও প্রজনন নিয়ে কাজ করে। এই সংস্থায় যায়, এমন এক বিশ্ব বানাতে যেখানে শিশুর জন্ম প্রক্রিয়া হবে সুরক্ষিত। পরিবার পরিকল্পনাও যেন আরও বেশি সুন্দরভাবে করা যায়, সেই বার্তাই দিতে চায় এই সংস্থা। মায়ের স্বাস্থ্যের পাঠও দেওয়া হয় বিভিন্নভাবে।












Click it and Unblock the Notifications