সানরাইজ দশভূজা ঘরে ঘরে দুর্গা! এবারের পুজোর চমক ITC সানরাইজ মশলার মিউজিক ভিডিও

ITC সানরাইজ মশলা প্রতিটি বাঙালি ঘরের একটি জনপ্রিয় নাম। এই বছরে তাদের দুর্গা পুজোর সূচনা মিউজিক ভিডিও - দশভুজা ঘরে ঘরে দুর্গা-র হাত ধরে। মোনালি ঠাকুর ও জিৎ গাঙ্গুলির গাওয়া গানের ভিডিওটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে দুর্গা পুজোর আমেজ এবং বাঙালিয়ানা। এই মিউজিক্যাল মাস্টারপিসের অফিসিয়াল উদ্বোধন হয় ১ অক্টোবর, ২০২৩, সানরাইজ ৬৬ পল্লী দুর্গা পুজো প্রাঙ্গণে, সঙ্গে ছিলেন বিখ্যাত সেলিব্রিটি তৃণা সাহা।

এই গানটির মূল আকর্ষণ তার রচনা এবং পরিবেশনা। মোনালি ঠাকুর এই গানটি পরিবেশন করেছেন দুর্গা পুজোর আমেজকে বজায় রেখে। তার গানের মধ্যে দিয়ে বাঙালি তার নস্টালজিয়াকে খুঁজে পায়।

ITC Sunrise Masala

গানটির সুরকার জিৎ গাঙ্গুলি। এই গানটি আরও জনপ্রিয় করার জন্য আছেন আবির চট্টোপাধ্যায়। যাঁর অসাধারণ স্ক্রিন প্রেজেন্স এই ভিডিওতে আরও ফুটে উঠেছে। সঙ্গে আছে তৃণা সাহা যার প্রতিভা এই গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই গানে জিৎ গাঙ্গুলি ও মোনালি ঠাকুরকেও দেখা গেছে ক্যামিও হিসেবে।

সানরাইজ মশলার বিজনেস হেড পীযূষ মিশ্রা এই লঞ্চটির উদ্দেশ্যে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, দুর্গা পুজো পূর্ব ভারতের সব থেকে জনপ্রিয় উৎসব এবং সানরাইজ যা বাঙালির খাবার ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। সানরাইজ এই বছর একটু অন্য আমেজে পুজোর সূচনা করল তাদের নিজেদের গানের সাহায্যে।

পুজোর এই স্পেশাল গানটি কিছু স্বনামধন্য শিল্পীদের সহযোগিতার মাধ্যমে মহিলাদের প্রতিদিনের লড়াইয়ে সামিল হয়েছে। সঙ্গে আপামর বাঙালির জন্য তাদের এই পুজো আরও স্পেশাল করে তোলা হয়েছে। তাঁরা আশা করছেন এই গানটি সবার ঘরে পৌঁছবে এবং সবাই আনন্দে মেতে উঠবেন।

ITC Sunrise Masala

মিউজিক ভিডিওর অসাধারণ গান ও ছবি যা দুর্গা পুজোর আবেগকে ছুঁয়েছে, তা সবার দেখার মত। মা দশভূজা যেমন দশ হাতে সব কিছু সামলান, আমাদের ঘরের মেয়েরাও মালটিটাস্কিং-এর মাধ্যমে সমস্ত কাজ সামলান। এটাই হল মিউজিক ভিডিওর মূল ভাবনা।

এই লঞ্চটি আরও আকর্ষণীয় করে তুলেছে একটি দারুণ flashmob, যেটা ১ অক্টোবর পারফর্ম করেছে ৪০০ জন নৃত্য শিল্পী। যা দারুণ চমকও দিয়েছে। পুজোর রঙে রঙিন হয়ে এই নৃত্য মাতিয়ে তুলেছিল মানুষকে। এই পুজোর গান আর তাদের অবাক করা পারফরম্যান্স অনেক মানুষের মন ছুঁয়েছিল সেদিন।

  • এবার আসা যাক ITC সানরাইজ মশলার বিষয়ে-

ITC সানরাইজ মশলা পূর্ব ভারতের এক অন্যতম মশলার ব্র্যান্ড। সানরাইজ মশলা খাবারের স্বাদ বাড়িয়ে এসেছে চিরকাল, তাদের উচ্চমানের মশলার সাহায্যে। যেমন সানরাইজ শাহী গরম মশলা, সানরাইজ মিট মশলা, সানরাইজ পাঁচ ফোড়ন এবং তাদের নতুন পাস্তা মশলার সাহায্যে। এই মশলা তৈরি হয় আধুনিক পদ্ধতির দ্বারা যা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। আজ এই ব্র্যান্ডটির বিভিন্ন ক্যাটাগরির মশলা আছে যেমন বেসিক মশলা, ব্লেন্ড মশলা, গোটা মশলা এবং পাঁপড়। দোকানের সঙ্গে সঙ্গে এই ব্র্যান্ড e-commerce ওয়েবসাইট এও পাওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+