পিকের তূণে ৬০০ তির! ২০২৪-এর ভোটে বিজেপিকে হারানোর উপস্থাপনা কংগ্রেসকে

পিকের তূণে ৬০০ তির! ২০২৪-এর ভোটে বিজেপিকে হারানোর উপস্থাপনা কংগ্রেসকে

প্রশান্ত কিশোরের সাফল্যের গ্রাফ বরাবরই ঊর্ধ্বমুখী থেকেছে দেশের ভোট বৈতরণীতে। গত এক দশকে তিনি যাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁকেই নির্বাচনী সাফল্যের স্বাদ দিয়েছেন। শুধু ব্যাতিক্রম ২০১৭-য় উত্তরপ্রদেশের ভোট। সেবার কংগ্রেস-সমাজবাদী পার্টি-বসপার মহাজোটকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। তা ব্যতিক্রম হিসাবেই বিবেচনা করা হয়। এবার কংগ্রেসের হাত ধরলে তিনি কতটা সাফল্য এনে দিতে পারবেন, তা নিয়ে এখন জাতীয় রাজনীতিতে জোর চর্চা চলছে।

২০২৪-এর আগে কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোর

২০২৪-এর আগে কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোর

ভোট কৌশলী প্রশান্ত কিশোর ২০২৪-এর আগে কংগ্রেসের সঙ্গে কাজ করতে চাইছেন। চাইছেন দেশের প্রাচীন দলকে সাফল্যের সরণিতে আনতে। ১৯৮০-র দশক থেকেই কংগ্রেস পিছু হটতে শুরু করেছিল। তা বর্তমানে এক চিরস্থায়ী পতনের রূপ নিয়েছে। প্রথমে বিজেপির উত্থান রুখে কংগ্রেস সোনিয়া গান্ধীর হাত ধরে ফিরে এলেও, বর্তমানে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যজুড়ে বিজেপির আধিপত্য।

কংগ্রেসকে জেতাতে ৬০০টি স্লাইড তৈরি পিকের

কংগ্রেসকে জেতাতে ৬০০টি স্লাইড তৈরি পিকের

এ মতো অবস্থায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রশান্ত কিশোরের ব্লুপ্রিন্ট তৈরি করে কংগ্রেসের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছে। শুক্রবার তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলি দাবি করেছে, তাঁরা ৬০০টি স্লাইড প্রস্তুত করেছেন এবং এখন পর্যন্ত তার সম্পূর্ণ উপস্থাপনা করা সম্ভব হয়নি। কিছু মিডিয়া রিপোর্ট তার টুকরো টুকরো কোলাজ দেখিয়েছে মাত্র।

প্রশান্ত কিশোরের পেজেন্টেশানে যা দেখানো হয়েছে

প্রশান্ত কিশোরের পেজেন্টেশানে যা দেখানো হয়েছে

বিজেপিতে হারানোর ৬০০টি স্লাইডের প্রেজেন্টেশান তো আর সহজ ব্যাপার নয়। এই প্রস্তাবে কংগ্রেসের পুনরুজ্জীবনের জন্যও বেশ কিছু সূত্র রয়েছে। বিজেপিকে পরাজিত করার জন্য দল এবং সহযোগীদের জন্য একটি বিশেষ পরিকল্পনা প্রয়োজন। সেটাই দেখানো হয়ছে প্রশান্ত কিশোরের পেজেন্টেশানে। তা এবার বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে এগোতে হবে।

পরামর্শ দিয়েছেন কংগ্রেসকে কোন পথে চলতে হবে

পরামর্শ দিয়েছেন কংগ্রেসকে কোন পথে চলতে হবে

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, প্রশান্ত কিশোরের উপস্থাপনায় সত্যিই কি এমন পরিকল্পনা রয়েছে, যা কংগ্রেসকে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করাতে পারে? প্রশান্ত কিশোর, যিনি পিকে নামেই বেশি পরিচিত, তিনি পরামর্শ দিয়েছেন কংগ্রেসকে কোন পথে চলতে হবে। কোন পথে চললে তবে মিলবে সাফল্য, কংগ্রেস আবার পুনরুজ্জীবন লাভ করবে।

সভাপতি হিসেবে চাই অ-গান্ধী কোনও নেতাকে

সভাপতি হিসেবে চাই অ-গান্ধী কোনও নেতাকে

প্রশান্ত কিশোর তাঁর প্রস্তাবে বলেছেন, কংগ্রেসকে তার নেতৃত্বের সংকট সমাধান করতে হবে। দলের সভাপতি হিসেবে একজন অ-গান্ধীকে বসাতে হবে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যথাক্রমে ইউপিএ চেয়ারপার্সন, সংসদীয় বোর্ডের প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে থাকুন, দল পরিচালনা করুন। কিন্তু সভাপতি হিসেবে চাই অ-গান্ধী কোনও নেতা।

বিজেপির বলয়ের বাইরে ফোকাস করতে হবে কংগ্রেসকে

বিজেপির বলয়ের বাইরে ফোকাস করতে হবে কংগ্রেসকে

প্রশান্ত কিশোর কংগ্রেস জানিয়েছে, জোট গড়তে যে কোনও সমস্যার সমাধান করতে হবে। পূর্ব-দক্ষিণ থেকে ২০০ জন সাংসদকে লোকসভায় পাঠাতে হবে। বিজেপির প্রভাব যে সমস্ত বলয়ে, তার বাইরে ফোকাস করতে হবে। কংগ্রেসকে তার পূর্বের আদর্শে ফিরে যেতে হবে এবং একটি গণতান্ত্রিক সংগঠন হিসেবে পুনরায় কাজ শুরু করতে হবে।

স্বজনপোষণ ও দুর্নীতিমুক্ত হওয়ার পরামর্শ কংগ্রেসকে

স্বজনপোষণ ও দুর্নীতিমুক্ত হওয়ার পরামর্শ কংগ্রেসকে

প্রশান্ত কিশোরের আরও পরামর্শ, স্বজনপোষণ ও দুর্নীতিমুক্ত হতে হবে। কংগ্রেসকে তৃণমূল স্তরে তাদের কর্মী ও নেতাদের সংগঠিত করতে হবে। যেখানে অলস এবং বয়স্ক নেতৃত্ব রয়েছে, যারা জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, সেই জায়গাগুলিতে নতুনদের প্রাধান্য দিতে হবে। আর দলটিকে তার যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন করতে হবে।

এবার নতুন স্লোগান তৈরি করতে হবে কংগ্রেসকে

এবার নতুন স্লোগান তৈরি করতে হবে কংগ্রেসকে

কংগ্রেসের উচিত প্রধানমন্ত্রী মোদীর সত্যিকারের চরিত্র এবং ব্যর্থতা উন্মোচন করা। সেজন্য নতুন স্লোগান তৈরি করতে হবে। 'হানিকারক মোদী' এবং 'মোদী জানে ওয়ালে হ্যায়'-এর মতো স্লোগান ব্যবহার করতে হবে কংগ্রেসকে। অ-গান্ধী কংগ্রেস সভাপতি হলে তিনজন গান্ধীকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে স্বজনপোষণ ও দুর্নীতিমুক্ত রাখতে হবে।

অ-গান্ধীর নেতৃত্বে এগোনোর চ্যালেঞ্জ ও পিকের পরামর্শ

অ-গান্ধীর নেতৃত্বে এগোনোর চ্যালেঞ্জ ও পিকের পরামর্শ

কিন্তু এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে, কংগ্রেস কি নিজেকে একজন অ-গান্ধীর নেতৃত্বে এগোতে পারবে? অতীতে যা ঘটেছে তা ইঙ্গিত দিতে পারে ভবিষ্যতের। পিকে চান, তৃণমূলস্তরে যে সমস্ত নেতাদের সংযোগ রয়েছে, তাদেরকেই সামনে সারিতে রাখতে। জনবিচ্ছিন্ন বয়স্ক নেতাদের সরিয়ে দেওয়ার পক্ষে তিনি। ২০২৪ সালের নির্বাচনে যে ব্যক্তি কংগ্রেসকে নেতৃত্ব দেবেন তিনি অন্য কোনও দলের নেতা হতে পারেন না।

বিজেপির প্রচারের ধরন থেকে শিখতে হবে কংগ্রসকে

বিজেপির প্রচারের ধরন থেকে শিখতে হবে কংগ্রসকে

পিকে তাঁর উপস্থাপনায় বলেছেন, আমরা যদি বিজেপির প্রচারের ধরন দেখি, সেখানে লক্ষ্য করব, তারা কংগ্রেসের বিরুদ্ধে কয়েকটি শক্তিশালী স্তম্ভকে দাঁড় করিয়ে রেখেছে। চিনের সঙ্গে ১৯৬২ সালের যুদ্ধ এবং জাতীয় জরুরি অবস্থা জারির মতো ঐতিহাসিক ঘটনাগুলির সমালোচনা ছাড়াও দুর্নীতি, সংখ্যালঘু তুষ্টিকরণ এবং পরিবারতান্ত্রিক রাজনীতির অভিযোগ নিয়ে দলটি কংগ্রেসকে নিশানা করে বিজেপি।

কংগ্রেসকে সংকট থেকে বের করে আনতে চান পিকে

কংগ্রেসকে সংকট থেকে বের করে আনতে চান পিকে

দেশের সংকটের জন্য জওহরলাল নেহরুকে দায়ী করা থেকে শুরু করে রাহুল গান্ধীর দূরদৃষ্টতা ও রাজনৈতিক প্রজ্ঞার অভাবকে বিজেপি প্রচার চালায়। তারপর কংগ্রেসকে নেহেরু-গান্ধী পরিবারের দল বলেও কটাক্ষ করে। তারপরও কংগ্রেস হাস্যকরভাবে গান্ধীদের নেতৃত্বে থাকতে চায়। পিকে চান কংগ্রেসকে সেই সংকট থেকে বের করে আনতে।

২০২৪ সালের লোকসভা ভোটে জিততে যা দরকার

২০২৪ সালের লোকসভা ভোটে জিততে যা দরকার

প্রশান্ত কিশোর প্রতিবেদনে জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা ভোটে জিততে এবং বিজেপিকে হারাতে ৪৫ শতাংশ ভোট দরকার। অর্থাৎ আরও ৩০ কোটি ভোট প্রয়োজন৷ কংগ্রেসের জন্য তাই মস্তবড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। সাম্প্রতিক সময়ে কংগ্রেস কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রেই হারের সরণিতে রয়েছে। কংগ্রেসের নির্বাচনী ভাগ্য উল্টাতে এবার লোকসভায় জয়ী হতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+