বিজেপিকে হারানোর কৌশল বাতলে দিলেন নীতীশ, তৃতীয় ফ্রন্ট না অন্য কোনও সমীকরণ?
বিজেপিকে হারানোর কৌশল বাতলে দিলেন নীতীশ, তৃতীয় ফ্রন্ট না অন্য কোনও সমীকরণ?
কয়েকমাস আগে বিজেপির সঙ্গে গাঁটছড়া ছিন্ন করেছেন নীতীশ কুমার। বিজেপির ফন্দি ভেস্তে দিয়ে তিনি মহাজোটে অন্তর্ভুক্ত হয়েছেন। ফের বিহারে লালুপ্রসাদ যাদবের আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট করে বিহারের কুর্সিতে বসছেন নতুন করে। তবে বিজেপির সঙ্গ ছাড়ার পর সাম্প্রতিক উপনির্বাচনে ধাক্কা খেয়েও নীতীশ জানিয়ে দিয়েছেন ২০২৪-এ বিজেপিকে হারানোর কৌশল।

বিজেপিকে হারানোর বার্তা নীতীশ কুমারের
সম্প্রতি বিহারের কুরহানি উপনির্বাচনে ভরাডুবি হয়েছে নীতীশ কুমারের দলের। মহাজোটের প্রার্থীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী। কিন্তু সেই হারের ধাক্কা মাথায় নিয়েও তিনি ব্যাখ্য করেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে কী করলে হারানো যাবে বিজেপিকে। তাই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সমস্ত বিজেপি-বিরোধী দলকে এগনোর বার্তা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

বিজেপিকে হারানোর কৌশল জানিয়ে আহ্বান
নীতীশ কুমার জানান, মিশন ২০২৪ মানে কেন্দ্র থেকে বিজেপি সরকরাকে সরিয়ে দেওয়া। কিন্তু সেটা তখনই সম্ভব হবে, যখন বিরোধীরা সবাই জোটবদ্ধ হবে। স্বার্থ ভুলে বিজেপিকে হারাতে চাইবে। সম্প্রতি ন্যাশনাল কাউন্সিলের মিটিংয়ে বিহারের মুখ্যমন্ত্রী বিজেপিকে হারানোর কৌশল জানিয়ে সমস্ত বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজেপি চেষ্টা করেছিল জোটসঙ্গী জেডিইউকে হারাতে!
বিজেপিকে মিশন চব্বিশে হারানোর কৌশল জানানোর আগে তিনি একহাত নিয়েছেন মোদী-শাহদের। তাঁর দাবি, ২০২০ সালের বিধানসভা নির্বাচনে আমাদের দল কম আসন পেয়েছিল। জোট থাকা সত্ত্বেও সেই সময় বিজেপি চেষ্টা করেছিল যাতে আমরা কম আসন পাই। এর আগে আমরা এত কম আসন পাইনি। এমনকী ২০০৫ এবং ২০১০ সালেও আমাদের এমন পরিস্থিতি হয়নি।

যোগ্য জবাব দিতে হবে ২০২৪-এর নির্বাচনে
নীতীশ কুমার বলেন ২০২০ সালে আমাদের ভুগতে হয়েছিল, কারণ জোটসঙ্গী হয়েও বিজেপি আমাদের প্রা্রথীদের পরাজয় নিশ্চিত করার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছিল। বিহারের মুখ্যমন্ত্রী একেবারের সরাসরি অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে। তাই এবার বিজেপিকে যোগ্য জবাব দিতে হবে। আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনেই ওদের যোগ্য জবাব দিতে হবে। আর তা জন্য কৌশল নেওয়া আবশ্যক। কী কৌশলে বিজেপিকে এবার হারানো যায়, সেটাই বাতলে দিলেন নীতীশ কুমার।

বিজেপির সাধ্য নেই ২০২৪ নির্বাচন জেতার
বিজেপিকে কোন কৌশলে হারানো সম্ভব, তার ব্যাখ্যা দিতে গিয়ে নীতীশ কুমার বলেন, ২০২৪ সালে জিততে পারে বিরোধীরা। কিন্তু জিততে গেলে সবার আগে তাদের জোটবদ্ধ হতে হবে। জোট গড়তে কোনও ফাঁক রাখলে চলবে না। একে অপরের হাত শক্তভাবে ধরলে বিজেপির সাধ্য নেই ২০২৪ নির্বাচনে বিরোধীদের হারানোর।

তৃতীয় ফ্রন্ট চাই না, গড়তে হবে প্রথম ফ্রন্ট
নীতীশের কুমারের মতে, বিরোধীরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে সর্বোচ্চ আসনে জিতবে বিরোধীরাই। আমরা তৃতীয় ফ্রন্ট চাই না। আমাদেরটাই হবে প্রথম ফ্রন্ট। তাহলে বিজেপির কোনও জারিজুরিই আর ঝোপে টিকবে না। কিন্তু যদি তৃতীয় ফ্রন্ট করে আমরা চিৎকরা করি, তাহলে বিজেপির হাতেই স্বর্গ তুলে দেওয়া হবে, এই সারসত্যটা যেন সবাই মনে রাখে।












Click it and Unblock the Notifications