নারী হয়েও যারা দেশের রাজনীতিতে ছাপ রেখে গেছেন, জানুন সেই নারী নেত্রীদের নাম
প্রতি বছরের মতন চলতি বছরেও পালিত হবে 'আন্তর্জাতিক নারী দিবস’। নারী মানে শুধু মাত্র সংসার সামলানো কিংবা সন্তানকে বড় করা নয়! নারী মানে মা দুর্গার মতন দশ হাতে যেন সব কাজ সামলানো!
যে নারী চুল বাঁধে, সেই রান্না করে আবার অফিসেও যান। আবার রাজনীতিতে অনেক নাম করেন তাঁরা। আপনি কি জানেন এই স্বাধীন ভারতের রাজনীতিতে বিশেষ অবদান রয়েছে এই নারীদের, নাম শুনলে চমকে যাবেন আপনিও? জানুন সেই নারীদের নাম।

ইন্ধিরা গান্ধী
প্রথমেই আসি ইন্দিরা গান্ধীর কথায়। তিনি ১৯৫৯ , ১৯৭৮, ৮৩ সাল পর্যন্ত ভারতীয় কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ গঠনে ইন্দিরা গান্ধী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সরোজিনী নাইডু
সরোজিনী নাইডুর নাম কারোরই অজানা নয়। স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি। প্রথম ভারতীয় মহিলা যিনি ১৯২৫ সাল থেকে ২৬ সালে ভারতীয় কংগ্রেসের নেতৃত্ব দেন। আবার তিনি কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিও ছিলেন। তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। সরোজিনী নাইডু ভারত কোকিলা নামেও পরিচিত। তাঁর বক্তৃতা ও কবিতা সকলকে মুগ্ধ করত।
রাজকুমারী অমৃত কৌর
রাজকুমারী অমৃত কৌর ছিলেন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী। ভারত স্বাধীন হওয়ার পর যখন পন্ডিত জহরলাল নেহেরু সরকার গঠিত হয়, তখন তিনিই প্রথম মহিলা ছিলেন যিনি ২০ জন মন্ত্রীর মন্ত্রিসভার স্থান পেয়েছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। আবার মহাত্মা গান্ধীর সচিব হিসেবেও কাজ করেছেন। বিশ্বের মর্যাদাপূর্ণ ম্যাগাজিন টাইম ১৯৪৭ সালের জন্য বর্ষসেরা নারী হিসেবেও ঘোষণা করেছিল।
সুচেতা কৃপলানি
সুচেতা কৃপলানি, যিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তিনি ছিলেন গান্ধীবাদী নেতা আচার্য কৃপালানীর স্ত্রী। তিনি ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব সামলেছেন। স্বাধীনতা সংগ্রামের সময় কয়েকবার তাঁকে জেলও খাটতে হয়েছিল।
সুষমা স্বরাজ
আমরা সকলেই প্রায় সুষমা স্বরাজের নাম জানি। তাঁকে চেনেন না এমন কেউ আছেন বলে মনে হয় না। প্রথম মহিলা বিদেশমন্ত্রী ছিলেন তিনি। যিনি টুইটারের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা শুনতেন। তাঁর অনেক প্রচেষ্টার ফলে, সাধারণ মানুষ সরাসরি বিদেশ মন্ত্রণালয়ে প্রবেশ করতে পেরেছিলেন। ১৯৭৭ সালে, তিনি হরিয়ানার সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী হন।












Click it and Unblock the Notifications