Women's Day 2025: নারী দিবসে একাকী এই নিরাপদ স্থানগুলি ঘুরে আসুন
প্রতিবছর নারী দিবস পালিত হয় ৮ মার্চ। এই বিশেষ দিনে নারীদের সম্মান জানানোর একটি দিন। যদিও তাঁদের সম্মান জানানোর জন্য কোনও দিনের প্রয়োজন হয় না।
যদি আপনি এই নারী দিবসে একাকী বাইরে ঘুরতে যেতে যান, তাহলে যেতেই পারেন। পাহাড়ি সুন্দর এলাকাতেও ভ্রমণ করতে পারেন আপনিও। এই নারী দিবসে আপনি কোন কোন জায়গায় নিরাপদে ঘুরতে পারেন, দেখুন সেই তালিকা। যাবেন নাকি?

ছবি সৌজন্য- pexels
মানালি
মানালি কিন্তু অত্যন্ত সুন্দর একটি জায়গা। এই নারী দিবসে আপনি কিন্তু সুন্দর পাহাড়ি স্টেশনে ঘুরতে পারেন। যদি আপনি রোমাঞ্চকর পরিবেশ ভালোবাসেন তাহলে এই জায়গা থেকে সুন্দর আর কোনও জায়গা হয় না। এখানে গেলে অবশ্যই সোলাং ভ্যালিতে যাবেন। প্যারাগ্লাইডিং, স্কিইং, স্নোবোর্ডিং করতে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই করবেন। তাছাড়া এখানে হিড়িম্বা দেবীর মন্দিরে যাবেন। যোগিনী জলপ্রপাত দেখতে পাবেন।
আউলি
যদি আপনি স্কিইং করতে পছন্দ করেন, তাহলে আউলির থেকে সেরা জায়গা আর হয় না। এখানকার শান্তিপূর্ণ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। তাছাড়া এখানে আপনি কিন্তু বরফ হাতে ধরে সুন্দর ফটোশ্যুট করতে পারবেন।
মাউন্ট আবু
রাজস্থানের একমাত্র পাহাড়ি হিল স্টেশন মহিলাদের জন্য বেশ নিরাপদ। এখানকার শান্ত পরিবেশে গেলে আপনার মন কিন্তু খুব খুশি থাকবে। এখানে এসে অবশ্যই কিন্তু নাক্কি লেকে নৌকা বাইচ করুন। তাছাড়া সূর্যাস্ত উপভোগ করুন।
দার্জিলিং
দার্জিলিংয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সেরা তা বলার অপেক্ষা রাখে না। আর এখানে ঘুরতে গেলে অবশ্যই চা বাগান, টয় ট্রেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে একদম ভুলবেন না। তাছাড়া মহিলাদের জন্য এই জায়গাটা কিন্তু খুব নিরাপদ। এখানে টাইগার হিল থেকে সূর্যোদয়ও দেখতে পারেন। তাছাড়া টয় ট্রেন ছেড়ে ঘুরে বেড়ান। তাছাড়াও চা বাগান ও স্থানীয় যে মার্কেট গুলো রয়েছে, সেখানেও ঘুরবেন অবশ্যই। এখানে এসে মোমো খেতে ভুলবেন না।
মুন্সিয়ারি
যদি আপনি খুব কম ভিড়ে যেতে চান ও ট্রেকিং করতে পছন্দ করেন, তাহলে মুন্সিয়ারি বাড়িতে যেতে পারেন, এখানকার প্রকৃতির শোভা দেখি আপনি মুগ্ধ হবেনই। তাছাড়া এখানকার খালিয়া টপ ট্রেকিং করতে পারেন। আর যা দেখতে দেশ বিদেশে থেকে প্রচুর মানুষ এখানে আসেন।












Click it and Unblock the Notifications