কর ফাঁকির অভিযোগ, উইপ্রোর সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা

বকেয়ার পরিমাণ ১৬ কোটি ৪৭ লক্ষ টাকা
গোটা বেঙ্গালুরুতে ১১টি বাণিজ্যিক অফিস রয়েছে উইপ্রোর। এছাড়া দোদ্দকান্নেলি, সারজাপুর রোডে রয়েছে কর্পোরেট অফিস। অভিযোগ, নানা অজুহাত দেখিয়ে বারবার তারা সম্পত্তি কর দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়েছে। দু'বার নোটিশ পাঠানো হলেও কোনও উত্তর দেয়নি। এদিকে, বিবিএমপি-ও ছাড়ার পাত্র নয়। আগাম খবর না দিয়ে গত ২৭ নভেম্বর সারজাপুর রোডের অফিসে হানা দেন বিবিএমপি কর্তারা। গোটা অফিস ঘুরে দেখেন তাঁরা। তার পরই উইপ্রোকে চূড়ান্ত নোটিশ ধরানো হয়।
উইপ্রোর অভিযোগ, বিবিএমপি যে পরিমাণ কর চাইছে, তা ঠিক নয়। সম্পত্তির মূল্যায়নে তারা ভুল করেছে। বিবিএমপি কড়া পদক্ষেপ নিলে কী করা হবে, তা নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন উইপ্রো কর্তারা। ২৭ নভেম্বর বিবিএমপি কর্তারা তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে বলেও উইপ্রোর অভিযোগ।
কিন্তু, বিবিএমপি-র অর্থ ও কর-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এস শিবপ্রসাদ বলেন, "আমরা ওদের সম্পত্তির সঠিক মূল্যায়নই করেছি। এটা সরকারের পাওনা। চূড়ান্ত নোটিশ পাওয়ার পরও উইপ্রো নানা অজুহাত দিচ্ছে, সময় নিচ্ছে। আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব।"












Click it and Unblock the Notifications