কবে থেকে শুরু হচ্ছে চোরপঞ্চক, এই সময়ে কোন কোন কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ, জানেন
হিন্দুধর্মে, যেকোনও শুভ কাজ করার আগে শুভ দিন, তারিখ, দিনক্ষণ ঠিক করতে হয়। তবেই সেই শুভ কাজ করা যায় বলে মনে করা হয়। শুভ দিনে ভালো কাজ করলে শুভ ফল পাওয়া যায়। আবার অশুভ দিনে ভালো কাজ করলে খারাপ ফল পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু নক্ষত্রের বর্ণনা করা হয়েছে, যাতে কোনও বিশেষ শুভ কাজ করা নিষিদ্ধ। ঠিক তেমনিই একটি অশুভ সময় হল পঞ্চক। এটি খুব অশুভ সময়। এই সময় কোনও শুভ কাজ করতে নেই। চলতি বছর ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে চোরপঞ্চক। এই সময়ে কোন কোন কাজ করবেন না, দেখুন।
চন্দ্র যখন কুম্ভ রাশি ও মীন রাশিতে গমন করে তখনই পঞ্চকের সময় শুরু হয়। পঞ্চকের সময় কাল ৫ দিন। ধনিষ্ঠা, শতভিষা, উত্তরা ভাদ্রপদ, পূর্বাভাদ্রপদ ও রেবতী নক্ষত্র পঞ্চকের অন্তর্গত। এই সময়ে এই কাজগুলি একদমই করবেন না।

- খাট তৈরি করবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, পঞ্চকের সময়ে একদমই খাট তৈরি করবেন না। বিছানা তৈরি না করাই ভালো। এগুলি খুব অশুভ বলে মনে করা হয়।
- এগুলি পোড়াবেন না
পঞ্চকের সময় ঘাস, কাঠ ইত্যাদি কখনোই পোড়াবেন না। কারণ এতে আপনার পরিবারে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে।
- দক্ষিণ দিকে যাত্রা এড়িয়ে চলুন
পঞ্চকের এই পাঁচ দিন কখনোই দক্ষিণ দিকে যাত্রা করবেন না। কারণ এটি যম ও পূর্বপুরুষদের দিক। তাই এদিকে যাত্রা করা খুব অশুভ বলে মনে করা হয়।
- বাড়ির ছাদ তৈরি করবেন না
এসময় বাড়ির ছাদ তৈরি করবেন না। পাঁচ দিন কেটে গেলে আপনি বাড়ি ছাদ করতে পারেন। না হলে আপনার আর্থিক ক্ষতি হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সকলের অশান্তি লেগে থাকবে। তাই আগেই সাবধান হোন।
- কী করবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই পঞ্চকের সময় যদি কোনও ব্যক্তি মারা যান তাহলে খুব অশুভ। পঞ্চককালে যদি কারোর মৃত্যু হয় তাহলে তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকে। মৃতদেহ পোড়ানোর সময় ময়দা বা কুশের পাঁচটি পুতুল তৈরি করে রাখা উচিত। তাহলে পঞ্চক দোষ দূর হবে এবং প্রাণহানি অনেকটাই এড়ানো যাবে। চোর পঞ্চকের সময় কোনও ধরনের অর্থ লেনদেন করবেন না অর্থাৎ কাউকে এ সময় টাকা ধার দেবেন না। কারোর থেকে টাকা ধার নেবেন না। এতে আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications