'জমিদারি হটাও বাংলা বাঁচাও' স্লোগান অভিষেকের, এখনই পথে নামার বার্তা

সামনেই লোকসভা ভোট। আর হাতে বেশি সময় নেই। তৃণমূল নেতা - কর্মীদের এখনই মাঠে নামতে বার্তা দিলেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে কড়া প্রচার চাইছেন তিনি। কেন্দ্রীয় বঞ্চনার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার বার্তা অভিষেকের৷

শুক্রবার দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের সঙ্গে জনসংযোগের বার্তা দিলেন তিনি। 'জমিদারি হঠাও, বাংলা বাঁচাও' এই স্লোগানের ডাক দিয়েছেন অভিষেক।

Abhishek Banerjee

এই মুহূর্তে রাজ্যের শাসক দল একাধিক অভিযোগের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে সন্দেশখালি ইস্যুতে মুখ পুড়ছে রাজ্য সরকার ও তৃণমূল নেতৃত্বের৷ অন্য দিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি, পুরসভা দুর্নীতির একাধিক ঘটনা সামনে রয়েছে। তাই নিয়ে বিরোধীরা রীতিমতো আক্রমণ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে।

এই সব কিছুর বিরুদ্ধেই প্রতিবাদে নামতে হবে তৃণমূল কংগ্রেসকে। শুধু তাই নয়, সাধারণ মানুষকে বোঝাতে হবে। জনসংযোগ তৈরি করতে হবে মানুষের সঙ্গে। এক্ষেত্রে রাজ্য যে কেন্দ্রীয় বঞ্চনার শিকার, ১০০ দিনের কাজের টাকা থেকে, যে সব কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বন্ধ রয়েছে, সেইসব বিষয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।

বঞ্চিত শ্রমিকদের তালিকাভুক্তকরণের শিবিরে বিধায়কদের যাওয়ার অনুরোধ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী আট দিন প্রত্যেক বিধায়ক অন্তত দুটি করে শিবিরে উপস্থিত হবেন। এমনই বার্তা দিয়েছেন অভিষেক। সাংসদরা অন্তত পাঁচটি করে বিধানসভা এলাকার ঘুরবেন। মানুষের সঙ্গে জনসংযোগ করবেন। এমন অনুরোধ করেছেন অভিষেক।

অঞ্চল ও ব্লক স্তরে তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলতে হবে। দলীয় সংগঠনকে নীচু তলায় আরও মজবুত করতে হবে। বিরোধী শক্তিকে প্রতিহত করতে নীচুতলায় আরও বেশি জোর দিতে হবে। এমনই বার্তা ডায়মন্ড হারবারের সাংসদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+