কাটমানি ইস্যুতে দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ একাংশের! চাঞ্চল্যকর দাবি তৃণমূলের
কাটমানি নিয়ে এবার তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ যুব তৃণমূল কর্মীদের। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর মধুখালি বাজারের। ব্যবসা করার জন্য কাটমানি নেওয়ারঅভিযোগ উঠেছে।
কাটমানি নিয়ে এবার তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ যুব তৃণমূল কর্মীদের। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর মধুখালি বাজারের। ব্যবসা করার জন্য কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বে দাবি, কাটমানি নেওয়ায় কেউ যুক্ত নয়। বিজেপি কর্মীরাই যুব তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছে বলে দাবি করেছে তৃণমূল।

অভিযোগ ব্যবসার জন্য কাটমানি নেওয়া ছাড়াও সরকারি খাস জমি বিক্রিরও। ঘটনায় যুক্ত স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী কার্তিক মণ্ডল এবং পঞ্চায়েত সদস্য মোরসেলিম সর্দার। রবিরার বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্তরা দোষ কবুল করে বলে দাবি করেছে যুব তৃণমূল কর্মীরা। পাশাপাশি তারা কাটমানি ফেরতেরও আশ্বাস দেয় বলে দাবি।
এসম্পর্কে চাঞ্চল্যকর দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি যুব তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। তাদের আরও দাবি স্থানীয় তৃণমূলের কেউ কোনও কাটমানি নেওয়ায় যুক্ত নয়।












Click it and Unblock the Notifications