স্ত্রীর কাটা মুন্ডু মেয়ের স্কুলব্যাগ ভরে সটান থানায় যুবক, আত্মারাম খাঁচা পুলিশের
তখন সবে ভোর হয়েছে। পিঠে স্কুল ব্যাগ নিয়ে সটান থানায় হাজির এক যুবক। ব্যাগ থেকে রক্ত টপটপ করে পড়ছে। হাঁফাচ্ছেন যুবক। বড়বাবু আছেন- হাঁকডাক শুনেই ডিউটি অফিসার বলেন।
তখন সবে ভোর হয়েছে। পিঠে স্কুল ব্যাগ নিয়ে সটান থানায় হাজির এক যুবক। ব্যাগ থেকে রক্ত টপটপ করে পড়ছে। হাঁফাচ্ছেন যুবক। বড়বাবু আছেন- হাঁকডাক শুনেই ডিউটি অফিসার বলেন। কী হয়েছে? ব্যাগ থেকে একটা কাটা মুন্ডু বের করে যুবক বলেন, স্ত্রীকে খুন করেছি। আমাকে গ্রেফতার করুন।

তাজ্জবকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। এই স্ত্রীকে খুন করে স্ত্রীর কাটা মুন্ডু ব্যাগে ভরে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করে যুবক। আত্মসমর্পণকারী যুবকের নাম অভিজিৎ দাস। স্ত্রীর মুন্ডু ব্যাগ থেকে বের করে দেখানোর পর তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ধৃত যুবককে নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। দেখা যায় ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে মহিলার দেহ। মুন্ডু নেই। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে ঠিক কি কারণে এই মারাত্মক পরিণতি, কেন এমন নির্মমভাবে হত্যা করা হল ওই মহিলাটি তা স্পষ্ট হয়নি।
পুলিশ সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত যুবককে। প্রতিবেশী ও স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই হত্যার কারণ জানতে। তাদের সম্পর্ক কেমন ছিল, কোনও অশান্তি ছিল কি না, এর মধ্যে কোনও সম্পর্কের জটিলতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিন বছরের শিশুর কাছ থেকেও বিষয়টি জানার চেষ্টা চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications