বালির জেটিয়া ঘাটে যুবতীর কাটা মুণ্ডু! সূত্র ধরে শুরু পুলিশের তদন্ত
বালির জেটিয়া ঘাটে যুবতীর কাটা মুণ্ডু। এলাকায় চাঞ্চল্য ব্যাগের মধ্যে থেকে উদ্ধার দেহাংশ ও অস্ত্র।
বালির জেটিয়া ঘাটে যুবতীর কাটা মুণ্ডু। এলাকায় চাঞ্চল্য ব্যাগের মধ্যে থেকে উদ্ধার দেহাংশ ও অস্ত্র। প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান, খুনের পর
দেহ গঙ্গায় ফেলে দেওয়া হয়। তবে দেহাংশ দেখে পুলিশের অনুমান দিন দুই তিন আগের খুনের ঘটনা। যুবতীর পরিচয় জানতে চেষ্টা শুরু করেছে পুলিশ।

প্রতিদিন ঘাটে অনেক কিছুই ভেসে আসে। কোনওটি কেউ খুলে দেখেন, কেউ দেখেন না। কোনও দিন খুলে দেখা হয়, কোনও দিন খুলে দেখা হয় না। এদিন সকালে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার হয়। সন্দেহ হওয়ায় থানায় খবর যায়। পুলিশ গিয়ে ব্যাগ খোলার তোড়জোড় করতেই চাঞ্চল্য ছড়ায়। ব্যাগটি সামনে আনতেই ব্যাগ থেকে দেহাংশ বেরিয়ে থাকতে দেথা যায়। আর ব্যাগটি খুলতেই বেরিয়ে আসে মুণ্ডু। ব্যাগের মধ্যে কাপড় ছাড়াও চারটি ভোজালির মতো অস্ত্রও মিলেছে।
খবর ছড়িয়ে পড়তেই ঘাটে ভিড় করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। আসেন পদস্থ পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে জেটিয়া ঘাট সমেত আশপাশের ঘাটগুলির সিসিটিভি ক্যামেরা। এই ধরনের ব্যাগ কোথাও কেউ দেখেছিলেন কিনা তারও খোঁজ করা হচ্ছে। যুবতীর মুখের ছবি পাঠানো হচ্ছে বিভিন্ন থানায়।
দেহাংশ দেখে পুলিশের অনুমান খুব বেশি হলে দুদিন আগে এই খুনের ঘটনা ঘটেছে। আর খুনের ধরণ দেখে মনে হচ্ছে, প্রচণ্ড আক্রোশ বশত এই খুবন করা হয়েছে।












Click it and Unblock the Notifications