জয়নগর, আদ্রার পর এবার খুন সোনারপুরে! রাস্তার ধার থেকে যুবকের দেহ উদ্ধার

জয়নগর, আদ্রার পর এবার খুন সোনারপুরে। দক্ষিণ জগদ্দলে রাস্তার ধারের জঙ্গল থেকে কমল বৈদ্য নামে যুবকের দেহ উদ্ধার করা হয় শনিবার সকালে।

জয়নগর, আদ্রার পর এবার খুন সোনারপুরে। দক্ষিণ জগদ্দলে রাস্তার ধারের জঙ্গল থেকে কমল বৈদ্য নামে যুবকের দেহ উদ্ধার করা হয় শনিবার সকালে। শুক্রবার সন্ধের পর থেকে ওই যুবকের কোনও সন্ধান পাওয়া যায়নি। পেশায় ব্যবসায়ী ওই যুবকের খুনের পিছনে কি ব্যবসায়িক শত্রুতা তা খতিয়ে দেখছে পুলিশ।

জয়নগর, আদ্রার পর এবার খুন সোনারপুরে! রাস্তার ধার থেকে যুবকের দেহ উদ্ধার

বাড়ি থেকে বেরিয়ে ছিলেন শুক্রবার দুপুরে। বিকেল পর্যন্ত বাড়ির সঙ্গে ফোনে কথাও হয় যুবক কমল বৈদ্যের। সন্ধের পর থেকে মোবাইল ছিল সুইচড অফ। শনিবাহর সকালে কামালগাজির ধামাইতলার রাস্তার ধারের ঝোঁপে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। বাড়িতে খবর যাওয়ার পর পরিবারের সদস্যরা গিয়ে দেহ সনাক্ত করেন। দজেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

যে ঝোঁপ থেকে দেহ উদ্ধার করা হয়েছে, সেখানেই পাওয়া গিয়েছে, চটি, লাইটার। ছোপ ছোপ রক্তের দাগও রয়েছে সেখানে। পুলিশের প্রাথমিক অনুমান সেখানেই খুন করা হয়ে থাকতে পারে। খুনে খুনে কারণ নিয়ে অন্ধকারে পুলিশ। মৃতের কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তির কাছ থেকে প্রচুর টাকা ধার করেছিলেন। সেই টাকা ফেরত দিতে না পারায় খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও দালালির কাজ করতেন বলেও জানা গিয়েছে। শুকবার সকালে স্ত্রীর কাছে ১৫ হাজার টাকা চেয়েছিলেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+