দিনের আলোয় স্টেশনেই কুপিয়ে খুন যুবক! আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

হুগলির বৈদ্যবাটি স্টেশনে অজ্ঞাত পরিচয় যুবক খুন। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই খুনের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

হুগলির বৈদ্যবাটি স্টেশনে অজ্ঞাত পরিচয় যুবক খুন। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই খুনের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। খুন হওয়া যুবকের পরিচয় জানতে পারলেই, খুনের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

দিনের আলোয় স্টেশনেই কুপিয়ে খুন যুবক! আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

বিকেল সাড়ে তিনটে। হুগলির বৈদ্যবাটি স্টেশন। অন্যদের মতোই ট্রেন থেকে নামেন অজ্ঞাত পরিচয় এক যুবক। স্টেশনে নামার সঙ্গে সঙ্গে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে অপর দুই যুবক। কুপিয়ে স্টেশনেই ফেলে রেখে তারা ভদ্রেশ্বরের দিকে চলে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুই যুবকের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউই এগনোর চেষ্টা করেননি।

দিনের আলোয় প্রকাশ্যে খুন নিয়ে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশের অনুমান, দুষ্কৃতীরা খুনের নির্দিষ্ট লক্ষ্যেই নিয়েই এসেছিল। আর মৃত যুবকের প্রতি তাদের রাগ এতটাই বেশি ছিল যে যুবককে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+