দলে ব্যাপকভাবে কমেছে যুব সদস্যদের সংখ্যা, উদ্বেগে আলিমুদ্দিন স্ট্রিটের দফতর
সমর্থন তলানিতে। দলে যুব ও মহিলাদের উপস্থিতি কমেছে উল্লেখযোগ্য ভাবে। তবে দলে যুবদের সংখ্যা হ্রাসে উদ্বেগে সিপিএম নেতৃত্ব।
সমর্থন তলানিতে। দলে যুব ও মহিলাদের উপস্থিতি গত কয়েক বছরে কমেছে উল্লেখযোগ্য ভাবে। ফলে দলে যুবদের সংখ্যা হ্রাসে উদ্বেগে সিপিএম নেতৃত্ব। ২০১৫ সালে ৩১ বছরের নিচে দলে যুবর সংখ্যা যেখানে ছিল ১৩.৫ শতাংশ, সেখানে ২০১৯-এ দাঁড়িয়েছে ৮.৭৫ শতাংশে। সামান্য হলেও কমেছে মহিলা সদস্য সংখ্যাও।

কমেছে বাম, বাড়ছে বিজেপি
২০১৯-এর নির্বাচনে বামেদের ভোট বিজেপিতে যাওয়াতেই যে গেরুয়া শিবির ফুলে ফেঁপে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা যে পরিমাণ ভোচ সিপিএম-এর কমেছে ঠিক তত পরিমাণ ভোট বেড়েছে বিজেপির।

দলে কমেছে যুবদের সংখ্যা
দলীয় বিশ্লেষণে সিপিএম দেখেছে দলে উল্লেখযোগ্যভাবে কমেছে যুবদের সংখ্যা। ইতিমধ্যেই বিষয়টি দলের ৩ নম্বর চিঠিতে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ২০১৫ সালে ৩১ বছরের নিচে দলে যুবর সংখ্যা যেখানে ছিল ১৩.৫ শতংশ, সেখানে ২০১৯-এ দাঁড়িয়েছে ৮.৭৫ শতাংশে। অর্থাৎ ৪ বছরে সদস্য সংখ্যা কমেছে ৪.৩০ শতাংশ।

দলে অন্তর্ভুক্ত করা হয়নি পর্যাপ্ত মহিলাকে
এর আগে প্লেনামে সিপিএম-এর সংগঠনে মহিলা সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তা কার্যকর করা হয়নি। পার্টির চিঠির ৩০ নম্বর পাতায় মহিলা বিন্যাস অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, এখনও দলের অভ্যন্তরে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গী পার্টিতে মহিলাদের অন্তর্ভুক্তি এবং উন্নীত করার ক্ষেত্রে বাধা হিসেবে ভূমিকা পালন করেছে।

দলে কমছে মহিলাদের সংখ্যা
রাজ্যে সিপিএম-এ ২০১৫ সালে মহিলাদের সংখ্যা ১০.০৪ শতাংশ থেকে ২০১৯ সালে কমে হয়েছে ১০.৩ শতাংশ।












Click it and Unblock the Notifications