ঘরের ভিতরে নৃশংস খুন, দেহ মিলল পাশের ঝোপে, স্ত্রীর রক্তমাখা নাইটি উদ্ধারে চাঞ্চল্য
নৃশংসভাবে খুন হলেন নিমতার এক যুবক। বাড়ির কাছে ঝোপের মধ্যে উদ্ধার হয় যুবকের গলার নলি কাটা দেহ। শনিবার রাতে নিমতার পূর্ব আলিপুরে এই নির্মম খুনের ঘটনা ঘটে।
নৃশংসভাবে খুন হলেন নিমতার এক যুবক। বাড়ির কাছে ঝোপের মধ্যে উদ্ধার হয় যুবকের গলার নলি কাটা দেহ। শনিবার রাতে নিমতার পূর্ব আলিপুরে এই নির্মম খুনের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নামে সঞ্জীবন মণ্ডল। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘরের মধ্যে পড়েছিল চাপ চাপ রক্ত। নিজের ঘরেই ওই যুবক আক্রান্ত হন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। সঞ্জীবনের স্ত্রীকে জেরা করে অসঙ্গতি পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, তৃতীয় কোনও ব্যক্তি এই ঘটনায় জড়িত। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন হতে পারে।
মৃত সঞ্জীবনের স্ত্রী জেরায় জানায়, তিনি বাড়ি ছিলেন না। বাড়ি ফিরে দেখতে পান চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। সঞ্জীবন ঘরে নেই। তাঁর আর্ত চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ বাড়ির পাশে একটি ঝোপ থেকে দেহ উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, প্রথমে ওড়না জাতীয় কোনও কিছু দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়। তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় সঞ্জীবনকে। পরে দেহ ফেলে দেওয়া হয় ঝোপের মধ্যে। অনিতার রক্তমাখা নাইটিও উদ্ধার করেছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications