নাবালিকা প্রেমিকার সঙ্গে দেখা করার চেষ্টা, যুবককে ব্যাপক মারধর
নাবালিকা প্রেমিকার সঙ্গে দেখা করার চেষ্টা, যুবককে ব্যাপক মারধর
নাবালিকা প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে গ্রামের লোকজনদের হাতে মার খেতে হয়েছে এক যুবককে । মারধর করে ওই যুবকের মাথার চুল কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ । এই ঘটনা ঘটে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা এলাকায় । পুলিশ জানায় যে এই যুবককে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল । অভিযোগের ভিত্তিতে পুলিশ চার জনকে গ্রেফতার করে ।

এই যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এলাকায় । ভাতার এলাকার এক নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার । এই যুবকের সঙ্গে যার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সে নাবালিকা ও এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী । কিছুদিন আগে এই প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ওই নাবালিকা । তার বাড়ির লোকজন বিষয়টি জানার পর ওই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসে । তার পরেও ওই যুবকের সঙ্গে যোগাযোগ ছিল ওই নাবালিকার ।
সে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে । তার সঙ্গে দেখা করতে এই গ্রামে আসে ওই যুবক । তা দেখে গ্রামের লোকজন তাকে ধরে মারধর করে । মাথা কামিয়ে, চুল কেটে দেয়। তারপর আটকে রাখা হয় একটি ঘরে । খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে । তার ওপর যে অত্যাচার করা হয়েছে তা নিয়ে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে চারজনকে ।












Click it and Unblock the Notifications