রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে বধূর শ্লীলতাহানি ‘ভূতে’র! রোমাঞ্চকর ‘কাহিনি’ কাটোয়ায়
মাসখানেক ধরেই ভূতের তাণ্ডব শুরু হয়েছিল পূর্ব বর্ধমানের কাটোয়ার থান্ডারপাড়ার। কখনও ঢিল পড়ছিল বাড়ির উঠোনে, কখনও বিকট আওয়াজ। ভয়ে জুজু হয়ে থাকতে হত বাসিন্দা।
মাসখানেক ধরেই ভূতের তাণ্ডব শুরু হয়েছিল পূর্ব বর্ধমানের কাটোয়ার থান্ডারপাড়ার। কখনও ঢিল পড়ছিল বাড়ির উঠোনে, কখনও বিকট আওয়াজ। ভয়ে জুজু হয়ে থাকতে হত বাসিন্দা। রবিবার রাতে সেই ভূত একেবারে ঘরে ঢুকে পড়ল। গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে ধর্ষণের চেষ্টা চালাল ভূত।

গায়ে হাত পড়তেই ঠিকরে উঠেছিলেন গৃহবধূ। তাঁর আর্ত চিৎকার শুনে পরিবারের অন্যান্যরা ছুটে এসেছিলেন। আর তাঁদের তাড়া খেয়ে হাতে নাতে ধরা পড়ে যায় ভূত। সেই ভূত আসলে প্রতিবেশী যুবক সুরজ শেখ। গৃহধূর শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়েছে হাতেনাতে। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
তার আগে অবশ্য অভিযুক্ত যুবক সুরজকে মারধর করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই মর্মে থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে। নিগৃহীতা গৃহবধূর অভিযোগ, প্রতিবেশী যুবক সুরজ শেখ মুখে পাউডার ও গায়ে কালি মেখে ভূত সেজে এসেছিল। অন্ধকারে হাতের ছোঁয়া পেতেই বুঝতে পারি ভূত নয়, এ মানুষই। তারপরই বেরিয়ে আসে তার আসল রূপ।












Click it and Unblock the Notifications