দিঘার সমুদ্রে নেমে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু দক্ষিণ ২৪ পরগনার যুবকের
বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান করতে নেমে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম রাকেশ কোলে(২৭)।
বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান করতে নেমে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম রাকেশ কোলে (২৭)। রবিবার দিঘার কাছে উদয়পুরে সমুদ্রে স্নান করতে নামেছিলেন রাকেশ ও তার দুই বন্ধু। সেই সময় বাজ পড়তে শুরু করে। আহত হন রাকেশ ও তার দুই বন্ধু সুমন বেরা ও অজিত বেরা। পরে দিঘা হাসপাতালে নিয়ে গেলে রাকেশকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুই বন্ধু হাসপাতালে ভর্তি।

মৃত ও আহতরা দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা এলাকার বাসিন্দা। উদয়পুর সমুদ্র সৈকত ওড়িশা সীমান্তে। পর্যটকদের অভিযোগ, ওই ঘটনার সময় ওড়িশা পুলিশের সাহায্য চাওয়া হলেও তারা কোনও সাহায্য না করে সমানে কটূক্তি করে। ঠিক মতো সাহায্য পেলে এবং সময় মতো রাকেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে বাঁচানো যেত বলে দাবি করেন তারা।












Click it and Unblock the Notifications