দিঘায় স্নান করতে ভালবাসেন! জলে নামলে সাবধান, না হলে অবস্থা হতে পারে এই যুবকের মতো
দিঘায় বেড়াতে গিয়ে বিপত্তি। গুরুতর জখম পূর্ব বর্ধমানের রায়নার যুবক জৌলুদ্দিন চৌধুরী। তাঁক দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিঘায় বেড়াতে গিয়ে বিপত্তি। গুরুতর জখম পূর্ব বর্ধমানের রায়নার যুবক জৌলুদ্দিন চৌধুরী। তাঁক দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে দিঘায় গিয়েছিলেন পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা জৌলুদ্দিন। সকালেই দুটি বাসে করে তাঁরা দিঘায় পৌঁছন। দলে ছিলেন একশোজনেরও ওপর সদস্য। এঁদেরই কয়েকজন পুলিশ হলিডে হোম ঘাটে স্নান করতে নামেন। হঠাৎই আর্তনাদ। কিছু বোঝার আগেই জল লাল হয়ে যায়। সেখানেই সংজ্ঞাহীন হয়ে পড়েন জৌলুদ্দিন। জল থেকে ওপর তোলার পর দেখা যায় ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে। তার গভীরতাও খুব বেশি।

সেখানকার পর্যটকদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে কীভাবে এই আঘাত লাগল। কাছেই থাকা অপর এক পর্যটকের কথা, সমুদ্রে স্নান করার সময় আচমকাই একটি স্পিড বোট তাঁদের ঘেঁষে চলে যায়। বোটের তলায় লাগানো পাখার আঘাত লাগে জৌলুদ্দিনের পায়ে। তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
ঘটনার পরেই বিক্ষোভ দেখাতে থাকেন পর্যটকরা। স্নান করতে নেমে ঢেউ না থাকলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। শিক্ষানবিশ চালক দিয়ে বোট চালানোর অভিযোগ করেছেন পর্যটকরা। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications