যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তপ্ত নিউটাউন, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যার অভিযোগ

যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা নিউটাউনে। মঙ্গলবার সকালে যুবকের দেহ উদ্ধার হয়। এরপরেই প্রতিবেশী এক তরুণীকে মারধর করার পাশাপাশি তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি

যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা নিউটাউনে। মঙ্গলবার সকালে যুবকের দেহ উদ্ধার হয়। এরপরেই প্রতিবেশী এক তরুণীকে মারধর করার পাশাপাশি তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

যুবকের অস্বাভাবিক মৃত্যু

যুবকের অস্বাভাবিক মৃত্যু

নিউটাউনের শান্তিময়নগরের যুবক সুরজিত রায়। স্থানীয়দের দাবি, প্রতিবেশী তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, সোমবার রাতে ওই যুবকের বাড়িতে গিয়ে গণ্ডগোল পাকায় তরুণীর পরিবারের সদস্যরা। এরপরে রাতেই গলায় ফাঁস লাগিয়ে সুরজিত রায় আত্মহত্যা করে বলে অভিযোগ।

শোকস্তব্ধ পরিবার

শোকস্তব্ধ পরিবার

মঙ্গলবার সকালে বাড়ি থেকে সুরজিত রায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পরেই কান্নার ভেঙে পড়ে সুরজিতের পরিবার। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবেশী ওই তরুণীকে রাস্তায় বেধে মারধর করা হয় বলে অভিযোগ। বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের সঙ্গে তরুণীর বাবা-মাকেও মারধর করা হয়। যুবকের পরিবারের অভিযোগ প্রেমঘটিত কারণে প্রত্যাঘাত হয়ে মানসিক অবসাদেই আত্মহ্ত্যা করেছে সুরজিত।

পুলিশের গাড়িতে ভাঙচুর

পুলিশের গাড়িতে ভাঙচুর

খবর পেয়েই ঘটনাস্থলে যায় নিউটাউন থানার পুলিশ। দেহ উদ্ধারে বাধা দেওয়া হয় পুলিশকে। পুলিশের গাড়িতে ভাঙচুরও চালানো হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে মৃদু লাঠিও চালাতে হয়।

হাসপাতালে তরুণীর পরিবার

হাসপাতালে তরুণীর পরিবার

পুলিশ ওই তরুণী ও তার পরিবারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+