Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নৈহাটিতে বিধানসভা উপনির্বাচনের আগেই খুন! অর্জুন সিংয়ের পোস্টে চাঞ্চল্য, অভিযুক্ত তৃণমূল

Naihati Bye Election: নৈহাটি বিধানসভা উপনির্বাচনের প্রচার শেষ হয়েছে সোমবার। আর সেদিনই রক্ত ঝরল। খুন হতে হলো এক যুবককে।

রাজনৈতিক হিংসার বলি বলেই অনুমান করা হচ্ছে। খুনের ঘটনার কথা এক্স হ্যান্ডলে জানিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং।

Naihati Bye Election

অর্জুন সিং রাত ১১টা ৫১ মিনিটে এক্স হ্যান্ডলে লেখেন, সুরজ চৌধুরী নামের এক যুবককে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে। ঘটনাটি ঘটেছে নৈহাটি বিধানসভার অন্তর্গত কাঁপায়। বুধবার উপনির্বাচনের আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে।

অর্জুন সিংয়ের অভিযোগ, নৈহাটিতে শাসক দল তৃণমূল সাধারণ মানুষকে হুমকি দিয়ে ভীতির বাতাবরণ তৈরি করছে। ভোটারদের পাশাপাশি বিজেপি সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন অর্জুন। তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।

বিজেপি নেতা অর্জুনের দাবি, পুলিশ তৃণমূল কর্মীর মতো কাজ করছে। এই পুলিশকর্মীদের দিয়ে স্বচ্ছ ও অবাধ নির্বাচন আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন উঠেছে। যে পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের ভূমিকা নিয়ে নানা অভিযোগ করা হচ্ছে তাদের অবিলম্বে সরানোরও দাবি জানিয়েছেন অর্জুন।

নৈহাটি বিধানসভা উপনির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছেও আর্জি জানিয়েছেন অর্জুন। নির্বাচন কমিশনের আধিকারিকদের পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও ট্যাগ করেছেন অর্জুন।

উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তারই মধ্যে এই খুনের ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। উল্লেখ্য, পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ হওয়ার কারণেই তাঁর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+