শ্যালিকার 'মন' না পাওয়ায় অ্যাসিড হামলা, চাঞ্চল্য এই জেলায়

শ্যালিকার ওপর হামলার অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। তবে হামলা যে সে হামলা নয়, মন দেওয়ায় শ্যালিকার ওপর অ্যাসিড হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়।

শ্যালিকার ওপর হামলার অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। তবে হামলা যে সে হামলা নয়, মন দেওয়ায় শ্যালিকার ওপর অ্যাসিড হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শ্যালিকার মন না পাওয়ায় অ্যাসিড হামলা, চাঞ্চল্য

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার খলিসানি পাড়ার বাসিডন্দা ওই তরুণীর সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল। সোমবার তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। বিয়ের আগে উত্তক্ত করলেও আমল দেননি ওই তরুণী। বিয়ে পাকা হয়ে যাওয়ার পর উত্তক্ত করার পরিমাণ বেড়ে যায়। অভিযোগ তরুণীকে বিয়ের প্রস্তাবও দেয় জামাইবাবু সরিফুল মাল।

অভিযোগ, তরুণী রাজি না হওয়ায় শুক্রবার রাতে জানালা দিয়ে, ঘুমন্ত শালিকাকে লক্ষ্য অ্যাসিজ ছোড়ে জামাইবাবু। ফলে তরুণীর মুখের একাংশ এবং পিঠ ঝলসে যায়। ওই তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করা হয়েছে উলুবেড়িয়া থানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+