তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর ওপর 'হামলার চেষ্টা'! ধারালো অস্ত্র সমেত গ্রেফতার যুবক
প্রাক্তন তৃণমূল মন্ত্রীর বাড়িতে ছুরি নিয়ে হামলার চেষ্টা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরে।
প্রাক্তন তৃণমূল মন্ত্রীর বাড়িতে ছুরি নিয়ে হামলার চেষ্টা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। সোমবার সন্ধেয় বাড়ির সঙ্গে থাকা অফিস ঘরেই ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই সময় অন্যদিনের মতো অনেকেই দেখা করতে এসেছিলেন। মিলন দাস নামে এক যুবক ওই নেতার সাক্ষাৎপ্রার্থী ছিলেন। কিন্তু ওই যুবককে পরীক্ষা করতেই তার পকেটে ধারালো ছুরি পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ওই যুবককে আটক করে নিরাপত্তারক্ষীরা।

সূত্রের খবর অনুযায়ী, বিষ্ণুপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক খুব তাড়াতাড়ি প্রাক্তনমন্ত্রী তথা বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যানের কাছে পৌঁছনোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় তল্লাশি চালান নিরাপত্তারক্ষীরা। তল্লাশিতে যুবকের কাছ থেকে একটি পাইপের মধ্যে থাকা ধারালো ছুরি পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের অনুমান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে খুন করতেই এসেছিল ওই যুবক। পরে বিষ্ণুপুর থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
সূত্রের খবর অনুযায়ী, প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় তিনি যথেষ্টই আতঙ্কিত। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে এই ধরনের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications