চা পাতার দাম নিয়ে বচসা! যুবককে খুনের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে
চা পাতার দাম পাওয়া নিয়ে বচসার জেরে এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ।
চা পাতার দাম পাওয়া নিয়ে বচসার জেরে এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে । পুলিশ অভিযুক্ত ব্যবসায়ী বাবলু বিশ্বাসকে গ্রেফতার করেছে। ঘটনাটি নদিয়া জেলার নাকাশিপাড়ার ভোলাডাঙার। পুলিশ জানায় যে এই গ্রামের সুখেন সর্দার নামের যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। বুধবার সকালে তার দেহ উদ্ধার করা হয় । তদন্ত শুরু করে পুলিশ বাবলুকে গ্রেফতার করে ।

পুলিশ জানায় যে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । তার পর তদন্ত শুরু করেছে পুলিশ । বাবলুকে গ্রেফতার করা হয়েছে । এই খুনের পেছনে অন্য কোন কারণ আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নাকাশিপাড়ার পুলিশ ।












Click it and Unblock the Notifications