পরিবারের সম্মান রক্ষায় খুনের অভিযোগ এই রাজ্যেও, ভাগ্নেকে খুনে অভিযুক্ত ৪ মামা

পরিবারের সম্মান রক্ষার অজুহাতে ভাগ্নেকে খুনের অভিযোগ। ঘটনাটি পশ্চিম বর্ধমানের অণ্ডালের। অভিযুক্ত চারজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের সম্মান রক্ষার অজুহাতে ভাগ্নেকে খুনের অভিযোগ। ঘটনাটি পশ্চিম বর্ধমানের অণ্ডালের। অভিযুক্ত চারজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের সম্মান রক্ষায় খুনের অভিযোগ এই রাজ্যেও, ভাগ্নেকে খুনে অভিযুক্ত ৪ মামা

পশ্চিম বর্ধমানের অণ্ডালের চনচনি কোলিয়ারি এলাকার বছর তেইশের যুবক ভূমিত রুইদাস। স্থানীয় বাসিন্দাদের দাবি, এক মামার মেয়ের সঙ্গে ভূমিতের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে মামারা ভূমিতকে আগে সতর্কও করেন। যদিও সেই সম্পর্ক ভূমিত ছাড়তে পারেননি বলেই জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার সকালে মাঠে গিয়েছিলেন ভূমিত রুইদাস। সেই সময় চার মামা ভূমিতকে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভূমিতের।

ভূমিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় অণ্ডাল থানার পুলিশ। অভিযুক্তরা প্রথমে পালিয়ে গেলেও, পরে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। মামার মেয়ে এবং মামিকেও আটক করেছে পুলিশ। অভিযুক্ত আরেক মামার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনার পিছনে প্রেমের সম্পর্ক, না কি অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে অণ্ডাল থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+