বিজেপিতে গিয়ে সঙ্গী হয়েছে আতঙ্ক, কুল হারিয়ে ফের ফিরলেন তৃণমূলে
এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে পূর্ব মেদিনীপুরের মারিশদা থেকে গ্রেফতার এক যুবক। যদিও স্থানীয় সূত্রে অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ায় যুবককে হেনস্থা করা হচ্ছে।
এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে পূর্ব মেদিনীপুরের মারিশদা থেকে গ্রেফতার এক যুবক। যদিও স্থানীয় সূত্রে অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ায় যুবককে হেনস্থা করা হচ্ছে।

থানায় অভিযোগ করা হয়, সোমবার বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। সেই সময় মাছ ধরতে যাওয়ার নাম করে পরিত্যক্ত ফিশারিতে নিয়ে নাবালিকার ওপর যৌন নির্যাতন করা হয়। অভিযোগ দেবব্রত জানা নামে যুবকের বিরুদ্ধে।
যদিও স্থানীয় অপর একটি সূত্র থেকে জানা যাচ্ছে, দেবব্রত জানা একসময় তৃণমূল করত। বিজেপি চলে যাওয়ায় পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করে তাঁকে হেনস্থা করা হয়। একইসঙ্গে জানা গিয়েছে, নাবালিকার বাড়ি থেকেও থানায় কোনও অভিযোগও জানানো হয়নি। স্থানীয় অভিযোগের ভিত্তিতেই সারারাত যুবককে থানায় বসিয়ে রাখা হয়। পুলিশ যুবকের বিরুদ্ধে মদ্যপ হিসেবে কেস দিয়েছে। একইসঙ্গে ওই যুবক তৃণমূলে ফিরে যাওয়ার কথা জানানোয় পুলিশও আর কোনও ব্যবস্থা নেয়নি বলেই জানা গিয়েছে।

Click it and Unblock the Notifications