চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়েছে? এখন কী করবেন? জানিয়ে দিল নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR-এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা প্রকাশ করার পর যদি কোনও ভোটারের নাম বাদ পড়ে থাকে, তাহলে তা যুক্ত করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার সুযোগ রয়েছে।

কতদিন সময় পাওয়া যাবে?
তালিকাটি ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। যদি নাম না থাকে তাহলে তালিকা প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে জেলার জেলা শাসকের কাছে আবেদন করা যাবে। এই আবেদন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের মাধ্যমে করতে হবে।
যদি জেলা নির্বাচন আধিকারিক আবেদন খারিজ করে দেন, তাহলে পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রধান নির্বাচন কর্মকর্তা (Chief Electoral Officer)-এর দপ্তরে আবেদন করার সুযোগ থাকবে।
অনলাইনে কীভাবে নিজের নাম দেখবেন?
ভোটার তালিকায় নিজের নাম আছে কি না তা অনলাইনে দেখা যাবে দুটি ওয়েবসাইট থেকে। সেগুলি হল,
CEO West Bengal Official Website
Electoral Search Portal
এই তালিকায় নাম না থাকলে নতুন করে আবার আবেদন করতে হবে।
নাম না থাকলে কীভাবে আবেদন করবেন?
ভোটাররা অনলাইনে 'Voters Portal'-এ গিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও সরাসরি বুথ লেভেল অফিসার অথবা জেলা নির্বাচন আধিকারিকের কাছেও আবেদন জমা দেওয়া যাবে।
নতুন ভোটার হিসেবে নিবন্ধন
যদি আবেদন একাধিক স্তরে খারিজ হয়ে যায়, তাহলে ১৮ বছর অথবা তার বেশি বয়স হলে নতুন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য 'ফর্ম ৬' জমা দেওয়া যাবে। এই ফর্ম পাওয়া যাবে 'Voter Helpline App' অথবা 'ECINET App'-এ। ফর্ম পূরণ করার পর প্রয়োজনীয় নথি আপলোড করে BLO বা নির্বাচনী নিবন্ধন আধিকারিকের কাছে জমা দিতে হবে।












Click it and Unblock the Notifications