মালদহে দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ ভাই ও তার ছেলের বিরুদ্ধে
মালদহে দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ ভাই ও তার ছেলের বিরুদ্ধে।
মালদায় পারিবারিক অশান্তির জেরে দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে ভাই ও ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে। ইংরেজবাজার থানায় মোট ছয় জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মালদার ইংরেজবাজার থানার সাট্টারী গ্রামের বাসিন্দা দাদা রাব্বুল মোমিনের সঙ্গে ভাই সাব্বুল মোমিনের পারিবারিক কারণে আশান্তি চলছিল। অভিযোগ, দাদা রাব্বুল মোমিন ও তাঁর পরিবারের সদস্যদের শরিকি রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধা দিচ্ছিল ভাই সাব্বুল মোমিন। রাব্বুল ভাইকে জানিয়েছিলেনস এরকম চলতে থাকলে তিনি গ্রামে সালিশি বসাবেন।
আর সে রাগেই ভাই সাব্বুল মোমিন, তাঁর ছেলে মেহেতাব মোমিন,কেতাব মোমিন ও স্ত্রী বাহারুল বিবি লোহার রড,ও বাঁশ,কোদাল নিয়ে দাদা রাব্বুল মোমিনের বাড়িতে চড়া হয়ে ভাঙচুর শুরু করে বলে অভিযোগ। সেই সময় ৫৫ বছরের রাব্বুল মোমিনকে সামনে পেয়ে তাঁর মাথায় ভাই সাব্বুলের ছেলে মেহেতাব ও কেতাব লোহার রড দিয়ে বারি মারে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাব্বুলকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications