মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় কুপিয়ে খুন যুবক, গ্রেফতার মা, অভিযুক্ত মায়ের প্রেমিক
মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল এক যুবককে। মায়ের প্রেমিকের হাতে শঙ্কর দাস নামে ওই যুবক খুন হন।
দক্ষিণ ২৪ পরগনা, ১৯ ডিসেম্বর : মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল এক যুবককে। মায়ের প্রেমিকের হাতে শঙ্কর দাস নামে ওই যুবক খুন হন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে। ছেলে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মা আরতি দাসকে। অভিযুক্ত কৃষ্ণপদ দাস, গৌতম ও সৌরভ দাসের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা হয়। উত্তেজনা ছড়ায় এলাকায়।
ছেলে শঙ্কর দাস জানতে পেরে গিয়ছিলেন মায়ের সঙ্গে প্রতিবেশী কৃষ্ণপদ দাসের অবৈধ সম্পর্ক রয়েছে। সেই বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে মা ও ছেলের দ্বন্দ্ব লেগেই ছিল। প্রতিদিনই নিয়ম করে অশান্তি হত মা-ছেলের সংসারে। এই জটিলতায় ছেলে শঙ্কর দাস মাকে ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু সেখানেও ছড়ায় অশান্তির আঁচ।

অভিযোগ প্রেমিক কৃষ্ণপদর সঙ্গে যুক্তি করেই মা আরতি দাস পথের কাঁটা সরিয়ে ফেলার ছক কষে। সেইমতো পরিকল্পনা করে গতকাল রাতে শঙ্করকে ডেক নিয়ে যায় কৃষ্ণপদ। তারপর গৌতম ও সৌরভ নামে প্রতিবেশী দুই যুবকের সহায়তায় তাঁকে খুন করা হয়। এই ঘটনার তদন্ত নেমে আরতি দাসকে গ্রেফতার করা সম্ভব হলেও, পলাতক কৃষ্ণপদ-সহ তিনজন। তাদের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।












Click it and Unblock the Notifications