ভালোবাসার দাম চেয়ে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় প্রেমিক
ভালোবাসার দাম চেয়ে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় প্রেমিক।
'আমার ৮ বছর ফিরিয়ে দাও', 'আমার ভালোবাসার দাম দেও (দাও)'!
না, কোনো সিনেমার সংলাপ নয়। পিচ বোর্ড দিয়ে প্ল্য়াকার্ডে এই কথাগুলি লিখে তা হাতে নিয়ে প্রেমিকার বাড়ির সামনের রাস্তায় ধরনায় বসলেন প্রেমিক। ধুপগুড়ির চাকলা পাড়ার ঘটনা। পাড়া-প্রতিবেশীরা তো বটেই, ওই প্রেমিককে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকেও।

সারদা পল্লীর বাসিন্দা পেশায় ব্যবসায়ী ধরনাকারী অনন্ত বর্মনের দাবি, চাকলা পাড়ার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ৮ বছর ধরে তাঁর ভালবাসার সর্ম্পক ছিল। কিন্তু হঠাৎই যুবতীর পরিবারের সদস্যরা অন্য এক চাকুরিজীবী যুবকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করার তোরজোর শুরু করেন বলে অভিযোগ অনন্তর। সেই খবর পেয়েই তিনি প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি ওই ব্যবসায়ীর। যদিও ঐ ধরনাকারী যুবকের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক মেই বলেই দানি করেছেন চাকলা পাড়ার ওই যুবতী।
গত রবিবার সন্ধ্যা থেকেই প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসেন অনন্ত। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পৌছায় ধুপগুড়ি থানার পুলিশ। তাঁকে তুলতে গেলে অনন্ত পুলিশকে জানান, ওই যুবতীর সঙ্গে তাঁর ভালোবাসার প্রমান হিসেবে মোবাইলের এসএমএস সহ একাধিক ছবি তিনি দেখাতে পারেন। তাই ভালোবাসার দাম এবং ৮ বছর ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তিনি প্রেমিকার বাড়ির সামনে ধরনা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন অনন্ত।
এদিকে ছেলের এই অবস্থার কথা শুনে অনন্তর মা ফুলবালা বর্মন ছুটে আসেন মেয়ের বাড়িতে। সেখানে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশি তাতে হস্তক্ষেপ করে। এদিকে পুলিশ অনন্তকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। যুবকের পরিবারের লোকজনের দাবি, এই অবস্থায় অনন্ত কিছু হয়ে গেলে তাঁরা কোথায় গিয়ে দাঁড়াবেন।












Click it and Unblock the Notifications