সেলফির নেশায় নদীর টানে ভেসে গেলেন যুবক, পুজো দিতে গিয়ে মর্মান্তিক পরিণতি
ফের সেলফির নেশায় মর্মান্তিক ঘটনা। সেলফি তুলতে গিয়ে নদীতে ভেসে গেলেন এক যুবক। দীর্ঘ তল্লাশির পর অণ্ডালের যুবকের দেহ উদ্ধার করল পুলিশ।
ফের সেলফির নেশায় মর্মান্তিক ঘটনা। সেলফি তুলতে গিয়ে নদীতে ভেসে গেলেন এক যুবক। দীর্ঘ তল্লাশির পর অণ্ডালের যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। নদীতে ধারে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েই ঘটল মর্মান্তিক পরিণতি। দিদি-জামাইবাবুর সঙ্গে মন্দিরে পুজো দিতে এসে আর বাড়ি ফেরা হল না যুবকের। 'শুখরুখা' আসানসোলের নুনিয়া নদীই কাড়ল প্রাণ।

অণ্ডালের বাসিন্দা বিবেক চন্দ্রবংশী বন্ধুদের নিয়ে বেড়াতে এসেছিলেন আসানসোলে দিদির বাড়িতে। বুধবার তিনি ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিতে আসেন। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে নুনিয়া নদী। এই নদীতে সারা বছরই প্রায় জল থাকে না। শুধু বর্ষাকালেই জল টইটম্বুর। নদীর ধারে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েই বিপত্তি ঘটে।
সেলফি তোলার সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যান বিবেক। নদীর স্রোতে তিনি ভেসে যান। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ রিভার ট্রাফিক পুলিশের সহায়তায় বিবেকের খোঁজে তল্লাশি শুরু করে। দীর্ঘ কয়েকঘণ্টা তল্লাশির পর নদী থেকে উদ্ধার হয় বিবেকের নিথর দেহ। মন্দিরের সদস্যরা বহুবার নিষেধ করা সত্ত্বে বিবেক সেলফির নেশায় নদীর ধারে গিয়েছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা।
উদ্ধারকারীরা জানান, বিবেকের দেহ গর্তে আটকে গিয়েছিল। এই অংশে পাথরের উপর দিয়ে বয়ে চলেছে নদী। তার ফাঁকে রয়েছে গর্ত। সেই গর্তেই দেহ আটকে যাওয়ায় উদ্ধারকারীরা হিমশিম খান বিবেকেল সন্ধানে। পরে ভেসে উঠতেই দেহ আটকে যায় জালে। দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications