সোনারপুরে শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের
সোনারপুরে শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের
সোনারপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। নারায়ণ বিশ্বাস নামের এই যুবক জমির কারবার ও প্রোমোটারি ব্যবসার সাথে জড়িত। বাড়ির সামনে গুলি করা হয়েছে তাকে। দুষ্কৃতীরা বাইকে করে মুখ ঢাকা অবস্থায় আসে বলে পুলিশ জানতে পেরেছে। কী কারণে এই খুনের ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনার পিছনে ব্যবসায়িক শত্রুতা কিছু আছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। সোনারপুরের রায়পুর এলাকায় এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ।

জানা গিয়েছে যে এই দিন নিজের বাড়ি থেকে বেরিয়ে এলাকার বাজারের দিকে যাচ্ছিলেন নারায়ণ বিশ্বাস। সেই সময়ে দুষ্কৃতীরা তার ওপর আক্রমণ করে। পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তার ওপর। যে দুষ্কৃতীরা এসেছিল তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল। অন্তত চার জনের দুষ্কৃতীরা এসেছিল। গুলি করার পাশাপাশি এই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলেও জানা গিয়েছে।
কারোর সঙ্গে তার কোনও কারণে বচসা হয়েছে কী না বা ব্যবসায়িক শত্রুতা কিছু আছে কীনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের ধারনা যারা এই খুন করেছে তারা পরিকল্পনা করেই এ দিন এই হামলা চালায়।












Click it and Unblock the Notifications