ছিনতাইবাজকে ধরতে ট্রেন থেকে ঝাঁপ তরুণীর, তারপর যা হল
ছিনতাইবাজের পিছু পিছু ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক তরুণী। ঘটনাটি হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের। রেল পুলিশে অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ছিনতাইবাজের পিছু পিছু ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক তরুণী। ঘটনাটি হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের। রেল পুলিশে অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুটি ফোন চশমা-সহ বেশ কিছু জিনিস খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাস্থল কালিয়াচকের খালতিপুর স্টেশন। হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের সংরক্ষিত ডি-থ্রি সংরক্ষিত কামরায় ছিলেন কলকাতার যোগমায়া দেবী কলেজের প্রথম বর্ষের ছাত্রী মৈত্রেয়ী ঝা। সঙ্গে ছিলেন তাঁর বাবা ইংরেজবাজারের শান্তা দেব্যা হাইস্কুলের প্রধানশিক্ষক তুষারকান্তি ঝা এবং মা জয়শ্রী ঝা। পরিবারটি মালদহের কানির মোড এলাকার বাসিন্দা। রাতের ট্রেনে কলকাতা থেকে মালদায় ফিরছিল পরিবারটি।
খালতিপুরে ট্রেন দাঁড়াতেই এক দুষ্কৃতী ডি থ্রি কামরায় হানা দেয়। দরজার কাছেই থাকা মৈত্রেয়ীর মোবাইল ফোন ও হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে লাফ মেরে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। মৈত্রেয়ীও দুষ্কৃতীর পিছু নেন। চিৎকার করে ট্রেন থেকে তিনিও ঝাঁপ দেন। কিন্তু অন্ধকারের সুযোগে গা ঢাকা দেয় ওই দুষ্কৃতী। ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় সামান্য আঘাত পান ওই ছাত্রী।
ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। মৈত্রেয়ীকে ঝাঁপ দিতে দেখে ঝাঁপ দেন তাঁর বাবা তুষারকান্তি ঝা-ও। ঘটনাটি দেখে চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে দেন অন্য যাত্রীরা।
পরে অবশ্য মৈত্রেয়ী ও তাঁরা বাবা ফিরে আসেন। রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ ট্রেন মালদা স্টেশনে এসে পৌঁছলে জিআরপিতে অভিযোগ দায়ের করে ঝা পরিবার। রেল পুলিশ ও ইংরেজবাজার থানার তরফে দুষ্কৃতীকে ধরার আশ্বাস দেওয়া হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications