বাঁকুড়ায় খেলার মাঠে মৃত্যু এক তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় ও বুকে আঘাত লেগে মৃত্যু হল এক তরুণ ফুটবলারের। মৃতের নাম অভিজিৎ দে, ১৭।
খেলার মাঠে মাথায় ও বুকে আঘাত লেগে মৃত্যু হল এক তরুণ ফুটবলারের। মৃতের নাম অভিজিৎ দে, ১৭। সে বাঁকুড়া জেলার জয়পুরের আশুরালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। খেলার সময়, সোমবার বিকেলে আঘাত পায় সে। মঙ্গলবার তার মৃত্যু হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জানা গিয়েছে যে, সোমবার আশুরালি গ্রামে, মগুরা হাইস্কুলের সাথে ফুটবল খেলা হয় আশুরালি হাই স্কুলের। গোলকিপার হিসেবে খেলছিল অভিজিৎ। সেই সময় তার মাথায় ও বুকে আঘাত লাগে।
জানা গিয়েছে যে, কর্নার কিক হলে বল ধরে সে, সেই সময় বিপক্ষ দলের খেলোয়াড়ের বুটে র আঘাত লাগে তার বুকে। পড়ে গেলে মাথায় আঘাত লাগে তার। তাকে প্রথমে বিষ্ঞুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আনা হয় বাঁকুড়া। সেখানে মারা যায় ওই ছাত্র। তরুণ ফুটবলারের মৃত্যুর খবর শুনে শোকসন্তপ্ত তার গ্রামের বাসিন্দারা।












Click it and Unblock the Notifications