পুরুলিয়ায় পিটিয়ে মারার অভিযোগ যুবককে, নাম জড়াল বন্ধুদের
পুরুলিয়ার বঙ্গাবারি এলাকায় এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে।
পুরুলিয়ার বঙ্গাবারি এলাকায় এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। মৃতের নাম অরিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বাবা পুলিশ কর্মী বলে জানা গিয়েছে। তাকে খুনের অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে।

জেলা পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনায় অরিজিতের তিন বন্ধুকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অরিজিৎ পুরুলিয়ার কপুরবাগান এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, বন্ধুদের সাথে তার বচসা হয়। তারপর বৃহস্পতিবার সন্ধ্যায় অরিজিতকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। বঙ্গাবারি এলাকায় নিয়ে গিয়ে তাকে বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তার জেরেই মৃত্যু হয়েছে অরিজিৎ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications