সামান্য বচসা থেকে যুবককে পিটিয়ে মারার অভিযোগ মেদিনীপুরে

সামান্য বচসা থেকে গন্ডগোলের জেরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল মেদিনীপুর শহরে।

সামান্য বচসা থেকে গন্ডগোলের জেরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল মেদিনীপুর শহরে। বচসার জেরে মেদিনীপুরের ধর্মা এলাকায় মারধর করা হয় রাজু নিমাই নামের বছর কুড়ির যুবককে। সোমবার ভোর রাতে মারধর করা হয় রাজুকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় আহত হয়েছে মোট পাঁচ জন। এদের মধ্যে দুজনকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

সামান্য বচসা থেকে যুবককে পিটিয়ে মারার অভিযোগ মেদিনীপুরে

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ও তিন জনকে গ্রেফতার করা হয়েছে । কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজুর বাড়ি মেদিনীপুরের নিমতলা এলাকায়। রবিবার রাতে কালী পূজা দেখার পর তার বন্ধুদের সাথে একটি ধাবাতে খেতে যায়। ফেরার সময় শহরের খাপ্রেল বাজার এলাকার কয়েক জন যুবকের সঙ্গে তাদের বচসা হয়। তার পর দুই পক্ষই আরও লোক ডাকে। লাঠি, বাঁশ ইত্যাদি দিয়ে বেধড়ক মারধর করা হয় রাজু নিমাই ও তার সঙ্গে থাকা যুবকদের।

পুলিশ জানায় যে এই ঘটনা পুরানো কোনো শত্রুতার জেরে না কি অন্য কোন কারণে তার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+